• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৫ ২০২৪, ১৯:৪২ অপরাহ্ণ
অ- অ+
নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ: গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সুপার এইটে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আগামী সোমবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু, নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানের হেরে যায় টাইগাররা। প্রোটিয়াদের কাছে মাত্র চার রানের হারে হৃদয় ভাঙ্গলেও বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারায় টাইগাররা। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে খেলার দৌড়ে টিকে আছে বাংলাদেশ।

সুপার এইটে খেলতে হলে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ হল শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে অথবা অন্তত একটি পয়েন্ট পেলেই এ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলবে টাইগাররা। আর যদি নেপালের কাছে হেরে যায়, তাহলে এ গ্রুপে নেদারল্যান্ডস ও শ্রীলংকার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। ঐ ম্যাচে ডাচরা জিতলে, বাংলাদেশের সমান চার পয়েন্ট হবে নেদারল্যান্ডসের। তখন রান রেট বিবেচনা করা হবে। বর্তমানে নেদারল্যান্ডসের চেয়ে রান রেটে বেশ এগিয়ে বাংলাদেশ। এখন বাংলাদেশের রান রেট ০.৪৭৮ ও নেদারল্যান্ডসের রান রেট -০.৪০৮। তাই, নেপালের কাছে হারলেও ব্যবধানটা যেন বড় না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে।

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপেই সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোন আসরেই প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে পারেনি টাইগাররা। দ্বিতীয় বারের মত বিশ্বকাপের সুপার এইটে খেলার সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা।
আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ দিন নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঈদের দিন নেপালের বিপক্ষে জয়ের স্বাদ নিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ম্যাচ জয়ী অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলা সাকিব বলেন, ‘নেপালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিতলেই আমরা দ্বিতীয় রাউন্ডে। আমাদের জন্য বহু বড় অর্জন হবে। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’

নেদারল্যান্ডসের কাছে ছয় উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করে নেপাল। শ্রীলংকার বিপক্ষে তাদের পরের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তবে, তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর মাত্র এক রানে হেরে যায় নেপাল। তিন ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ না পাওয়া নেপাল শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপ শেষ করতে চায়। নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘এবারের বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত ভাল খেলতে পারিনি। তবে, শেষ ম্যাচটা জয়ে দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ। সুপার এইট নিশ্চিত করতেই জয়ের জন্য মরিয়া থাকবে তারা। তবে, আমরা শেষ ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে মুখিয়ে আছি।’

এখন পর্যন্ত এক বার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেপাল। সেটি ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র ম্যাচে নেপালকে আট উইকেটে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

নেপাল দল: রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশাল ভ্রুতেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সনদ্বীপ লামিচানে, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুনদ্বীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরি।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
চট্টগ্রাম

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বিসিএসে ছেলেবন্ধুর প্রক্সি দিতে গিয়ে ধরা চবির সাবেক ছাত্রী
চট্টগ্রাম

‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার আরও আট

শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
অর্থনীতি

শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রাম

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কমছে জ্বালানি তেলের মূল্য
অর্থনীতি

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বিসিএসে ছেলেবন্ধুর প্রক্সি দিতে গিয়ে ধরা চবির সাবেক ছাত্রী

‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার আরও আট

শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কমছে জ্বালানি তেলের মূল্য

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.