• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

কলম্বিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত কোপা আমেরিকার স্বাগতিক যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৯ ২০২৪, ১৭:৪২ অপরাহ্ণ
অ- অ+
কলম্বিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত কোপা আমেরিকার স্বাগতিক যুক্তরাষ্ট্র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: কোপা আমেরিকার পূর্বে বড় এক ধাক্কা খেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শনিবার (৮ জুন) প্রস্তুতি ম্যাচে তারা কলম্বিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। দারুন আক্রমণাত্মক ম্যাচ উপহার দিয়ে মেরিল্যান্ডের লান্ডোভারের ফেডএক্স ফিল্ডের ডাগ আউটে থেকে কলম্বিয়ার একের পর এক গোল উৎসব দেখতে বাধ্য হয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেলহল্টার।

১৯ মিনিটের মধ্যে জন এরিয়াস ও রাফায়েল বোরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কলম্বিয়া। ৫৮ মিনিটে টিমোথি উইহার গোলে কিছুটা স্বস্তি ফিরে যুক্তরাষ্ট্র শিবিরে। কিন্তু, ৭৭, ৮৫ ও ৮৮ মিনিটে রিচার্ড রিওস, জর্জ কারাসকাল ও লুইস সিনিসটেরার পরপর তিন গোলে স্বাগতিকরা হতবাক হয়ে যায়।

২০০৯ সালে কনকাকাফ গোল্ড কাপ ফাইনালে মেক্সিকোর কাছে ৫-০ গোলে হারের পর এ প্রথম যুক্তরাষ্ট্র পাঁচ গোল হজম করল।

ম্যাচে কলম্বিয়া আরো বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। নাহলে পরাজয়ের ব্যবধান হয়তো আরো বাড়তে পারত।

ম্যাচ শেষে গ্রেগ বেলহল্টার বলেন, ‘আমি সত্যিই এ ফলাফলে দারুন হতাশ। আমরা এটাকে শিক্ষণীয় হিসেবে বিবেচনা করছি না, আমাদের জন্য এটি একটি ‘জেগে ওঠার আহবান’র মত। শীর্ষ একটি দলের বিপক্ষে এতটা বাজে পারফরমেন্স আমি মোটেই আশা করিনি। আজ আমরা কলম্বিয়ার মত দলকে যে সুযোগগুলো দিয়েছি, সেটা তারা কাজে লাগিয়ছে। এভাবে একটি ম্যাচে জয় সম্ভব নয়। আর তাই হতাশার হার নিয়ে আমাদের মাঠ ছাড়তে হয়েছে।’

বেলহল্টার আরো বলেছেন, ‘২-০ গোলে পিছিয়ে থাকার সময় প্রতিপক্ষ খেলোয়াড়দের মোটেই সমীহের চোখে দেখা হয়নি। এটা ফুটবল, এখানে প্রতিপক্ষকে অবশ্যই সমীহ করতে হবে। তারপরও কিছু ইতিবাচক দিক তো ছিলই। কিন্তু, দিনের শেষে ফলাফলটা যখন ৫-১, তখন কোন কিছুই আর সামনে থাকে না।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ খেলা খেলোয়াড়দের নিয়েই পুরো মূল একাদশ সাজিয়েছিলেন বেলহল্টার। আগামী ২৩ জুন ডালাসে বলিভিয়ার বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ-সির প্রথম ম্যাচকে সামনে রেখে এ একাদশের উপরই আস্থা রাখতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোচ। যদিও একপেশে ম্যাচটিতে এ লাইন-আপ নিজেদের মানিয়ে নিতে পারেনি। একের পর এক আক্রমণে কলম্বিয়া শুরু থেকেই বেশ আগ্রাসী ছিল। ছয় মিনিটে কলম্বিয়ার প্লেমেকার হামেস রড্রিগুয়েজের পাসে এরিয়াস গোল করে সফরকারীদের এগিয়ে দেন। পরের মুহূর্তেই যুক্তরাষ্ট্র সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। রবিনসনের পাস থেকে ফোলারিন বালোগানের লো শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ডেভিনসন সানচেজ। প্রথমার্ধে এ একটি ভাল সুযোগ নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। ১৯ মিনিটে ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন বোরে।

দ্বিতীয়ার্ধের শুরুতে বালোগানের দারুণ থ্রু বল থেকে উইহা এক গোল পরিশোধ করেন। কিন্তু, কলম্বিয়া তাদের আক্রমণ ধরে রেখে একে একে তিন গোল আদায় করে নেয়।

আগামী বুধবার (১২ জুন) ব্রাজিলের বিপক্ষে যুক্তরাষ্ট্র পরবর্তী প্রস্তুতি ম্যাচ খেলবে।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.