• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

দুই ম্যাচ হাতেই রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৭ ২০২৪, ২২:১২ অপরাহ্ণ
অ- অ+
দুই ম্যাচ হাতেই রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: দুই ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার (৭ মে) সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নয় রানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- আট ও ছয় উইকেটে জিতেছিল বাংলাদেশ।

তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৩৮ বলে সংক্ষিপ্ত ভার্সনে প্রথম হাফ সেঞ্চুরি তুলে ৫৭ ও জাকের আলী ৩৪ বলে ৪৪ রান করেন। উত্তরে ২০ ওভারে নয় উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।

চট্টগ্রাম সিটির জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম তিন ওভারে ২২ রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। চতুর্থ ওভারে দলীয় ২২ রানে বিচ্ছিন্ন তানজিদ-লিটন। ওভারে জিম্বাবুয়ের পেসার পেসার ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে স্কুপ শট খেলতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি লিটন। কিন্তু, চতুর্থ বল ব্যাটে লাগিয়ে বোল্ড হন ১৫ বলে দুইটি চারে ১২ রান করা লিটন। লিটন আউট হওয়ার পর ক্রিজে এসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। পঞ্চম ওভারে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার আর্ম বলে বোল্ড হন নাজমুল (৪)। লিটন-নাজমুলকে হারিয়ে পাওয়ার প্লেতে ৪২ রান তুলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেও ৩১ রানের বেশি যোগ করতে পারেননি তানজিদ ও হৃদয়। নবম ওভারের শেষ বলে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হন তানজিদ। একটি করে চার-ছক্কায় ২২ বলে ২১ রান করেন তিনি। তানজিদ ফেরার পর হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন জাকের। দুইজনের সাবধানী ব্যাটিংয়ে ১২ ওভার শেষে তিন উইকেটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৫। ১৩তম ওভার থেকে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন হৃদয় ও জাকের। ১৩ থেকে ১৮তম ওভারে ৬৭ রান যোগ করেন তারা। এরমধ্যে ১৮তম ওভারের প্রথম বলে ১৭ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয়। এ জন্য ৩৪ বল খেলেছেন হৃদয়। ১৯তম ওভারের তৃতীয় বলে মুজারাবানির বলে বোল্ড হওয়ার আগে তিনটি চার ও দুইটি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৮৭ রানের জুটি গড়েন হৃদয়-জাকের। পূর্বেটি ছিল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। ২০১৯ সালে এ ভেন্যুতেই চতুর্থ উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। হৃদয় ফেরার এক বল পর জাকেরকেও বোল্ড করেন মুজারাবানি। তিনটি চার ও দুইটি ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন তিনি। এরপর ইনিংসের শেষ সাত বলে অবিচ্ছিন্ন ১৭ রান তোলেন মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেন। এতে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ সাত ওভারে ৯০ রান তুলেছে টাইগাররা। মাহমুদুল্লাহ দুইটি চারে নয় ও রিশাদ একটি বাউন্ডারিতে ছয় রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের মুজারাবানি ক্যারিয়ার সেরা ১৪ রানে তিন উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারেই জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বিকে নয় রানে আউট করেন মোহাম্মদ সাইফুদ্দিন।
পঞ্চম ওভারে উইকেট শিকারে মাতেন তানজিম হাসান। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ব্রায়ান বেনেটকে পাঁচ রানে আউট করেন তানজিদ। পাওয়ার প্লের শেষ বলে সাত রান করা ক্রেইগ আরভিনের উইকেট উপড়ে ফেলেন সাইফুদ্দিন। এতে পাওয়ার প্লেতে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। অষ্টম ওভারে দলীয় ৪৮ রানে জিম্বাবুয়ের চতুর্থ উইকেট তুলে নেন স্পিনার রিশাদ। সিকান্দার রাজাকে এক রানে থামান তিনি। পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে। তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান ২১ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলিংয়ে আসা মাহমুদুল্লাহ। ৩১ রান করা মারুমানিকে শিকার করেন মাহমুদুল্লাহ। কিছুক্ষণ বাদে মাদান্দেকে ১১ রানে আউট করেন তাসকিন। ৭৩ রানে ষষ্ঠ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন জোনাথন ক্যাম্পেবেল। দুইটি করে চার-ছক্কায় দশ বলে ২১ রান তুলে স্পিনার তানভীরের শিকার হন তিনি। জঙ্গিকে দুই রানে আউট করে জিম্বাবুয়েকে হারের মুখে ঠেলে দেন রিশাদ। ৯১ রানে আট উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে, নবম উইকেটে ৩০ বলে ৫৪ রান তুলে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান মাসাকাদজা ও ফারাজ। শেষ ওভারে ২১ রানের প্রয়োজন পূরণ করতে না পারলে ম্যাচ হারে জিম্বাবুয়ে। ২০ ওভারে নয় উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে। মাসাকাদজা ১৩, ফারাজ দুইটি করে চার-ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেন । বাংলাদেশের সাইফুদ্দিন ৪২ রানে তিন ও রিশাদ ৩৮ রানে দুই উইকেট নেন।

আগামী ১০ মে ঢাকার মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.