• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ৮ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৪ ২০২৪, ১৯:৪৪ অপরাহ্ণ
অ- অ+
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে রোববার (৫ মে) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রাম সিটির জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

বোলিংসহ তিন বিভাগেই দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে প্রথম ম্যাচে আট উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। মূলত প্রথম ম্যাচে একক প্রাধান্য দেখিয়ে ম্যাচ জিতেছে স্বাগতিক দল।

পেসার শরিফুল চার ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে যদিও ছিলেন উইকেটশুন্য। তবে, অপর দুই পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত নৈপুন্যে ম্যাচে জয় পেতে বাংলাদেশ দলের কোন সমস্যা হয়নি। রান দিতে দারুন কার্পন্য দেখিয়ে তাসকিন-সাইফুদ্দিন উভয়েই তিনটি করে উইকেট নিয়েছেন।

পেসারদের সঙ্গে দুই স্পিনার মাহেদি হাসান ও রিশাদ হোসেন দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়। উত্তরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তারজিদ হাসান তামিমের ৪৭ বলে অপরাজিত ৬৭ রানে ১৫ দশমিক দুই ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ওপেনিংসহ মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও সফরকারীদের টেলএন্ডার দৃঢ়তা দেখিয়েছে। মাত্র পাঁচ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়ে এক পর্যায়ে দলীয় ৪১ রানে সাত উইকেটে পরিণত হয় জিম্বাবুয়ে।

কিন্তু, অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ক্লাইভ মানদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজা। ১৮তম ওভারে জিম্বাবুয়ের রান ১০০তে নিয়ে যান তারা। ১৯তম আউট হওয়ার পূর্বে ছয়টি চারে ৩৯ বলে ৪৩ রান করেন মানন্দান্দে। অষ্টম উইকেটে ৬৫ বলে ৭৫ রান যোগ করেন মানদান্দে ও মাসাকাদজা। টি-২০ ভার্সনে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে জিম্বাবুয়ের এটিই সর্বোচ্চ রানের জুটি।

মূলত তাদের জুটির কল্যাণেই এর পূর্বে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সর্ব নিম্ন ৮০ রানের কোটা পার করে জিম্বাবুয়ে। তবে, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া একটি দলের অষ্টম উইকেট জুটিতে ৭৫ রান যোগ করা অবশ্যই টাইগারদের জন্য একটা দু:শ্চিন্তার বিষয়। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদিও ম্যাচ জিতে খুশি ও আগামী ম্যাচগুলোতেও পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে চান।

শান্ত বলেন, ‘গেল দুই দিন সত্যিই আমরা কঠোর পরিশ্রম করেছি। তাজিদের ব্যাটিংয়ের ধরন দলের জন্য সহায়ক হয়েছে এবং আশা করছি সে, এ ফর্ম অব্যাহত রাখবে।’

‘তাওহিদ হৃদয়ও ভাল করেছে এবং এমন উইকেটে নিজেকে প্রমান করেছেন। বিশেষ করে ইনিংস শেষ শেষ করে আসায় তানজিদের ওপড় আমি দারুন খুশি।’

সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ ম্যাচে এটা ছিল বাংলাদেশের ১৪তম জয়। বাকি সাত ম্যাচে পূর্ব আফ্রিকার দেশটির কাছে হেরেছে বাংলাদেশ।

রোববারের (৫ মে) ম্যাচ জিতে সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা অবশ্য নিজ দলের সিনিয়র খেলোয়াড়দের ঘূড়ে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

বাংলাদেশ দল (সম্ভাব্য): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।

জিম্বাবুয়ের দল (সম্ভাব্য): সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

ShareTweetShare

আরও পড়ুন

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’
বিনোদন

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.