• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

কক্সবাজারে বন কর্মকর্তা হত্যা; বিচারের দাবিতে চট্টগ্রাম বন অঞ্চলে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪ ২০২৪, ১৭:৫৩ অপরাহ্ণ
অ- অ+
কক্সবাজারে বন কর্মকর্তা হত্যা; বিচারের দাবিতে চট্টগ্রাম বন অঞ্চলে মানববন্ধন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম বন অঞ্চলের আওতাধীন কক্সবাজার দক্ষিন বন বিভাগের ফরেস্টার মো. সাজ্জাদুজ্জামান সজল (৩০) হত্যাকাণ্ডে ক্ষুদ্ধ ও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম বন অঞ্চল।
এ ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন বন বিভাগে পালিত হচ্ছে বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিটির নন্দন কাননস্থ চট্টগ্রাম বন অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ের সামনে সজল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বনের সম্পদ রক্ষা করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার সজলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবির পাশাপাশি সজলের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়। এছাড়া, মাঠ পর্যায়ে দায়িত্বরত সব ফরেস্টারের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেয়ারও দাবি জানানো হয়।

মানববন্ধনে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ বলেন, ‘সজল বন বিভাগের একজন সৎ, দক্ষ, সুশিক্ষিত চৌকস কর্মকর্তা ছিলেন। বনের সম্পদ রক্ষা করতে গিয়ে বন দস্যূদের নির্মমতার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। ডাম্পার চাপা দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। এ ঘটনার মাধ্যমে প্রতিয়মান হয়, কতটা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ে বন ও বনজসম্পদ রক্ষায় দায়িত্ব পালন করছেন বন কর্মকর্তারা।’

তিনি দ্রুত সাজ্জাদুজ্জামান সজল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) সদস্য সচিব খান জুলফিকার আলী বলেন, ‘কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, বন ও বনের সম্পদ রক্ষা করতে গিয়ে দুষ্কৃতিকারীদের দ্বারা নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন। বনাঞ্চলে প্রায়শই দুস্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ যাচ্ছে বন কর্মীদের, এছাড়াও আহত হচ্ছেন বহু বনকর্মী। ২৪ ঘন্টা যাদের দায়িত্ব পালন করতে হয় বনের ভিতর, তারা একেক বিটে রয়েছেন মাত্র এক বা দুইজন, তাদের নেই কোন লজিস্টিক সাপোর্ট, নেই প্রয়োজনীয় অস্ত্র, নেই আইনি সুরক্ষা। অথচ বনের ভিতর প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভয়ংকর সন্ত্রাসি বাহিনী, বনদস্যু, ভূমিদস্যুসহ দেশের প্রভাবশালী অনেকেই। বন বিভাগের কর্মীরা ওই সব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে বন রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিচ্ছেন। যার সর্বশেষ শিকার হলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা ফরেস্টার মো. সাজ্জাদুজ্জামান সজল।’

সজলের হত্যাকারীদে দ্রুত গ্রেফতারের দাবিসহ ১১ দফা দাবি উপস্থাপন করেছে ফরেস্টার এসোসিয়েশন। দাবিগুলোর মধ্যে রয়েছে সজলের পরিবারকে এককালীন এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, সজলের স্ত্রীকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বন অধিদপ্তরে চাকুরীর ব্যবস্থা করা, মাঠ পর্যায়ে দায়িত্বরত সব ফরেস্টারের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক রিভলবার/আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি প্রদান ইত্যাদি।

মানববন্ধনে অংশ নেন চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এসএম কায়চার, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজল তালুকদার, ফরেস্ট গার্ড কল্যাণ সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি মোস্তফা জামাল, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.