• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

৪৮ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬ ২০২৪, ১৭:২০ অপরাহ্ণ
অ- অ+
৪৮ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কর্ণফুলী, চট্টগ্রাম: ৪৮ ঘণ্টা পার হয়েছে, তবুও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এস আলম গ্রুপের সুগার মিলের আগুন। কারখানার ভেতরে এখনো পুড়ছে চিনির কাঁচামাল। ফায়ার সার্ভিস বলছে, ‘আগুন নেভাতে সময় লাগতে পারে আরো দুই থেকে তিন দিন। বুধবার (৬ মার্চ) ব্যাপারটি জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

তিনি বলেন, ‘আগুন বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে। পুরো এলাকাজুড়েই চিনির কাঁচামাল মজুত আছে। শুধু নিচ থেকে আগুন নেভানো সম্ভব নয়।’

এ মুহূর্তে উপর থেকে পানি ছেটানোর বিকল্প নেই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকাল চারটার দিকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার এক নম্বর গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করে যাচ্ছে নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী এবং কোস্ট গার্ড।

এস আলম গ্রুপের জেনারেল ম্যানেজার (করপোরেট) মোহাম্মদ আকতার হোসেন জানান, সেখানে পাঁচটি গুদাম রয়েছে। প্রতিটি গুদামের ধারণক্ষমতা ৬০ হাজার মেট্রিক টন। আগুন লাগার সময়ও কারখানা চালু ছিল। কারখানাটিতে প্রায় সাড়ে ৫০০ জন শ্রমিক-কর্মচারী কাজ করেন।

তিনি বলেন, ‘আগামী দুয়েক দিনের মধ্যে পুরোদমে প্রোডাকশনে নামতে পারব। এ আগুনের পরিপ্রেক্ষিতে বাজারে চিনি কমবে না। শুধু রমজান নয়; আমাদের ৬-৭ লাখ টন পাইপলাইনে রয়েছে। শুধু একটা গোডাউনে আগুন লেগেছে, সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে, সেটিতে ক্ষয়ক্ষতি হলেও পাশে আরো গোডাউন রয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণ চিনি রয়েছে। বাজারে আগুনের কোন প্রভাব পড়বে না।’

এ দিকে, আগুনের তাপ ও পুড়ে যাওয়া চিনির গলিত লাভার চাপে হেলে পড়েছে দুর্ঘটনাকবলিত গোডাউনের এক পাশের দেওয়াল। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এছাড়া, কারখানার পুড়ে যাওয়া চিনি গলে কর্ণফুলীতে নদীতে পড়ে নদীর পানি দূষিত হচ্ছে বলে এলাকাবাসী জানান।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.