• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ৮ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

বিপিএল: তানজিদের সেঞ্চুরিতে প্লে-অফ নিশ্চিত চট্টগ্রামের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০ ২০২৪, ১৯:২৫ অপরাহ্ণ
অ- অ+
বিপিএল: তানজিদের সেঞ্চুরিতে প্লে-অফ নিশ্চিত চট্টগ্রামের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের প্রথম সেঞ্চুরিতে তৃতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের দশম আসরের প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লিগ পর্বে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে চট্টগ্রাম ৬৫ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ।

এ জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে প্লে-অফে নাম লেখাল চট্টগ্রাম। ১১ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানেই থাকল খুলনা। চট্টগ্রামের কাছে হারের ফলে প্লে-অফের আশা অনেকাই নিভে গেছে খুলনার। কারণ, ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকা ফরচুন বরিশালের চেয়ে রান রেটে বহু পিছিয়ে পড়েছে খুলনা। শেষ ম্যাচে বরিশালের বড় ব্যবধানে হার ও নিজেদের ম্যাচে বিশাল বড় জয় পেতে হবে খুলনাকে। রান রেটের বর্তমান চিত্র অনুযায়ী যা খুলনার জন্য খুবই কঠিন বলে মনে হচ্ছে। বর্তমানে বরিশালের রান রেট ০.৪৩৪ ও খুলনার -০.৪০০।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমকে হারায় চট্টগ্রাম। এক রান করে খুলনার স্পিনার নাসুম আহমেদের শিকার হন ওয়াসিম। শুরুতেই সতীর্থকে হারালেও দায়িত্ব নিয়ে চট্টগ্রামের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার তানজিদ। দ্বিতীয় উইকেটে সৈকত আলিকে নিয়ে ৩৭ বলে ৫৬ রান যোগ করেন তিনি। জুটিতে তিনটি চারে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের শিকার হন সৈকত। সৈকতের সঙ্গে হাফ-সেঞ্চুরির জুটির পর তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের টম ব্রুসের সাথে ৬১ বলে ১১০ রান তুলেন তানজিদ। এ জুটি গড়ার পথেই ৩২ বলে হাফ-সেঞ্চুরির পর টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিও তুলে নেন তানজিদ। এবারের বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করতে ৫৮ বল খেলেছেন তিনি। বিপিএলের ইতিহাসে ৩২তম সেঞ্চুরি করলেন তানজিদ। ১৯তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেলের শিকার হওয়ার পূর্বে আটটি করে চার-ছক্কায় ৬৫ বলে ১১৬ রানের নান্দনিক ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ। এ ইনিংস খেলার পথে চলতি বিপিএলে এ পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ১৭০ রানে তানজিদ ফেরার পর শেষ ১১ বলে ২২ রান যোগ করতে পারে চট্টগ্রাম। চার উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। ২টি চারে পাঁচ বলে দশ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। ২৩ বলে দুইটি করে চার-ছক্কায় ব্রুস ৩৬ ও অধিনায়ক শুভাগত হোম তিন বলে সাত রানে অপরাজিত থাকেন। খুলনার পারনেল-নাসুম-হোল্ডার ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট নেন। ১৯৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে ওপেনার পারভেজ হোসেন ইমনকে ছয় রানে ফিরিয়ে দেন চট্টগ্রাম পেসার ওমানের বিলাল খান। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৫৪ রানের জুটি গড়ে খুলনাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক এনামুল হক বিজয় এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। নবম ওভারে পেসার শহিদুল ইসলামের বলে আউট হন পাঁচটি চার ও একটি ছক্কা মারা বিজয়।
দলীয় ৬৭ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিজয় ফেরার পর স্পিনার শুভাগতর ঘূর্ণিতে পড়ে খুলনা। শুভাগত তিন উইকেট শিকারে ৯৯ রানে ছয় ব্যাটারকে হারায় খুলনা। একটি চার ও তিনটি ছক্কায় ২১ বলে ৩১ রান করা হোপ, আফিফ হোসেন (ছয়) ও মাহমুদুল হাসান জয়কে সাত রানে আউট করেন শুভাগত। পরের দিকে, লোয়ার-অর্ডার ব্যাটাররা লড়াই করতে না পারলে ১২৭ রানে অলআউট হয় খুলনা। চট্টগ্রামের শুভাগত ২৫ রানে তিনি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯২/৪, ২০ ওভার (তানজিদ ১১৬, ব্রুস ৩৬, পারনেল ১/২৭)।
খুলনা টাইগার্স: ১২৭/১০, ১৯.৫ ওভার (এনামুল ৩৫, হোপ ৩১, শুভাগত ৩/২৫)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬৫ রানে জয়ী।
ম্যাচ সেরা: তানজিদ হাসান (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’
বিনোদন

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি
অর্থনীতি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.