• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘বিশ্ব বেতার দিবস’২৪ পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩ ২০২৪, ১৮:২৯ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ‘বিশ্ব বেতার দিবস’২৪ পালিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’- এ প্রতিপাদ্য নিয়ে পুরো দেশের মত চট্টগ্রামেও মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিটির আগ্রাবাদস্থ বাংলাদেশ বেতার চট্টগ্রামে কেন্দ্রের স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. তোফায়েল ইসলাম।

তিনি বলেন, ‘বেতার একটি আবেগের স্থান। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে একটি প্রাচীন সাংস্কৃতিক ইতিহাস রয়েছে, বেতারের মাধ্যমেই তার প্রতিফলন ঘটত। বেতারের বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, অনুরোধের আসর, দূর্বার, সংবাদসহ আরো বহু শিক্ষণীয় কার্যক্রম রয়েছে; যা কেবল বেতার এর মাধ্যমেই মানুষ জানতে পারতো। এক কথায় বিনোদন ও বহিঃবিশ্বের সাথে সংযোগের একটি সম্মিলন ছিল বেতার।’

তোফায়েল ইসলাম অভিমত পোষণ করে বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বেতারকে নয়া আঙ্গিকে সাজাতে হবে। অনুষ্ঠান নির্মাণ ও সংবাদ পরিবেশনায় নতুন ধারণার সংমিশ্রন ঘটাতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানুষ গাড়িতে করে কোথাও যাওয়ার সময়, আজকের কী কী অনুষ্ঠান আছে বা বিবিসির সংবাদ শোনার জন্য এখনো রেডিও ব্যবহার করে। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ এখনো বেতারের খবর ও প্রচারিত আবহাওয়ার সংবাদের উপর বেশি নির্ভর করে। সাগরে অবস্থানরত সব নৌযান বেতারের আবহাওয়া ও খবর শুনেই নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়। বেতার একটি প্রাচীন ও বৃহত্তম সংবাদ মাধ্যম হলেও এর আবেদন ফুরায়নি। বেতার ছিল, আছে ও থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বেতারের সাবেক মূখ্য উপস্থাপক ফজল হোসেন বলেন, ‘আমরা যারা বেতারে কাজ করছি, তাদের শপথ নেয়া প্রয়োজন যে, নিষ্ঠার সাথে বেতারকে ভালবেসে আমরা কাজ করব। তবেই বেতার তার পূর্বের জনপ্রিয়তায় ফিরবে এবং আরো শ্রোতাপ্রিয় হয়ে উঠবে।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা বলেন, ‘বর্তমান সময়ে যেভাবে ডিজিটাল মাধ্যমে ভিজ্যুয়াল মিডিয়াগুলো এগিয়ে যাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে বেতারের খবর ও অনুষ্ঠানকে সাজিয়ে শ্রোতাপ্রিয়তা ধরে রাখতে হবে।’

বেতার দিবসের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ বেতার চটগ্রামের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘দুর্যোগ-দুর্বিপাক-আনন্দ-বিনোদনে বেতার আছে সবার পাশে। অবহেলিত থেকে শুরু করে ধনী-দরিদ্র সকলের জন্য বেতার।’

প্রথাগত গান-নাটকের পাশাপাশি বেতার যুগ যুগ ধরে তথ্য বিনোদন ও শিক্ষা দিয়ে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মানুষের দোড় গোড়ায় তথ্য পৌছে দিতে ও সর্বস্তরের জনগনকে বিনোদন দিতে বেতারের গুরুত্ব তুলে ধরাই বিশ্ব বেতার দিবস উদযাপনের মূল লক্ষ্য।’

সভায় সভাপতিরি বক্তৃতায় বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুল হক বলেন, ‘এ বছরের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’ এর বেতারের কার্যক্রম শতভাগ মিল রয়েছে।’

তিনি অতিথি কর্মকর্তা, কর্মচারী, শিল্পী- কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের র‌্যালী ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস ও আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমান।

পরে, সবার উপস্থিতিতে চট্টগ্রামে কেন্দ্রের শিল্পী প্রিয়া ভৌমিক, মুন্না ফারুক, তাপস কুমার বড়ুয়া, ফাহমিদা রহমান ও তানজিলা চৌধুরীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী নাসরিন ইসলাম।

এর পূর্বে, বেতার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সিটির আগ্রাবাদ মোড় ঘুরে ফের বেতার প্রাঙ্গণে এসে শেষ হয়। চট্টগ্রাম বেতার কেন্দ্রের সব কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কলাকুশলী ও বেতারের শুভানুধ্যায়ীরা র‌্যালীতে অংশ নেন। চট্টগ্রামের বিভাগের কমিশনার বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন।

ShareTweetShare

আরও পড়ুন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
চট্টগ্রাম

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি
চট্টগ্রাম

মুরাদপুরে রজভীয়া নূরীয়া কমিটির যৌতুক-মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.