• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

নদী, উপকূল, বন-জঙ্গলে কোথাও ডাকাতি করতে দিব না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১ ২০২১, ১৮:৫৪ অপরাহ্ণ
অ- অ+
নদী, উপকূল, বন-জঙ্গলে কোথাও ডাকাতি করতে দিব না: স্বরাষ্ট্রমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মোংলা বন্দরের পশুর নদীতে বিভিন্ন আমদানি পণ্য খোয়া যাচ্ছে। কোস্ট গার্ড ও নৌপুলিশ এগুলো দেখবে। কেউকেই আমরা এখানে আর ডাকাতিবৃত্তি করতে দিব না। হোক নদী, উপকূল কিংবা বন-জঙ্গল, কোথাও ডাকাতি করতে দিব না।’

আজ সোমবার দুপুরের দিকে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ চত্বরে ডাকাতমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তি ও আত্মসমর্পণকৃত দস্যুদের পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের ওয়াদা ধর্ষণ আর খুন ছাড়া আর যেসব মামলা যাদের (আত্মসমর্পণকৃত সাবেক ডাকাত) নামে আছে সেগুলো মামলা আমরা দেখব। আমি এখানে (রামপাল) এসে শুনতে পেয়েছি, তবে আমি বিশ্বাস করি না, আপনারা যারা আত্মসমর্পণ করেছেন তারা আবার একটু অন্যদিকে চিন্তা ভাবনা করছেন, দয়া করে সেটা করবেন না। কষ্ট হচ্ছে, কষ্ট করছেন শুনেছি। আপনাদের জীবিকার জন্য সরকার পাশে আছে। আমরা আপনাদের ভুলিনি। যদি কেউ আবার বিপথে যায়, তার জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না।’

সনাতন ধর্মাম্বলম্বীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল এদেশ হবে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এই জায়গায়ও হিন্দুদের দুর্গাপূজার সময়ে গুজব তৈরি করে একটি বিশেষ অবস্থার সৃষ্টি করতে চেয়েছিল যারা, সেটাও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় তাদের সেই আশাও পূরণ হয়নি। যারা চিন্তা ও মনে করেন এদেশে অস্থিরতা বৃদ্ধি করে আপনারা সফল হবেন সেই আশায় গুড়েবালি। এদেশকে নিয়ে কেউকে ছিনিমিনি খেলতে দিব না। আমরা এ শান্তির দেশে কেউকে কোনভাবেই অরাজকতা করতে সৃষ্টি করতে দিব না।’

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আলো মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পীর ফজলুর রহমান, সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও র‍্যাব, পুলিশসহ বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আত্মসমর্পণকৃত ৩২৮ জন সাবেক ডাকাতের মধ্যে ১০২ জনকে ঘর, ৯০ জনকে মুদি দোকান, ১২ জনকে মাছ ধরার জাল ও নৌকা, ৮ জনকে ইঞ্জিনচালিত নৌকা এবং ২২৮ জনকে গরু-বাছুর পুনর্বাসন সহায়তা প্রদান করেছেন।

ডাকাতমুক্ত সুন্দরবন দিবসে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে পুনর্বাসন সহায়তা নিতে আসা সাবেক বাহিনীপ্রধান মানজুর বলেন, ‘ডাকাতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারায় সরকারের কাছে সারা জীবন কৃতজ্ঞত থাকব। আজ আমরা স্বাভাবিক জীবনে ফিরে র‍্যাবের দেওয়া ঘর, দোকান, গরু ও নৌকা পেয়েছি, আমাদের আর কিছু চাওয়ার নাই।’

হান্নান বাহিনীর সদস্য জলিল মুন্সী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য।’

মাস্টার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন বলেন, ‘আমরাই প্রথম আত্মসমর্পণ করি। এলাকায় এখন সবার সঙ্গে মিলেমিশে আছি। আমাদের দাবি, মামলাগুলো নিষ্পতি করে দিবেন, অনুদান যা পাই তা মামলায় খরচ হয়ে যায়।

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.