• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

দুষ্কৃতিকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান: তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৯ ২০২১, ২২:৫২ অপরাহ্ণ
অ- অ+
দুষ্কৃতিকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী দুষ্কৃতিকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের করিমপুর কসবা মাঝিপাড়ায় অগ্নিসহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকল্পে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সারাদেশে আমরা আজ বিক্ষোভ ও শান্তি সমাবেশের ডাক দিয়েছি, কয়েক ঘন্টার আহবানে ঢাকায় লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানে সরকার বদ্ধপরিকর।

ড. হাছান বলেন, ‘এদেশ আমাদের সবার। সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের বাংলাদেশ রচিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কিন্তু একটি পক্ষ স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং তাদের ভাবাদর্শের পরবর্তী প্রজন্ম এখনো রাজনীতির নামে অপরাজনীতি করে। আর বিএনপি-জামাত হচ্ছে সেই অপরাজনীতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।’

‘এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টানরা সহিংসতা করে না, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, ভোটের সময় ভারতবিরোধী শ্লোগান দেয়, সেই বিএনপি-জামাতসহ ধর্মান্ধগোষ্ঠী মাঝেমধ্যে এধরণের ঘটনা ঘটিয়ে বা রটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মনে করে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, দ্বিতীয় পরিচয় আমাদের ধর্ম। আর বিএনপি-জামাতের কাছে প্রথম পরিচয় ধর্ম আর দ্বিতীয় পরিচয় বাঙালি না বাংলাদেশী সেটা নিয়ে বিভ্রান্তি।’

মন্ত্রী বলেন, ‘একাত্তর সালের আগে যারা ডাকাতি করতো তারা রাজাকারে ভর্তি হয়েছিল আর এখন বিএনপি তারাই করে যারা পেট্রোলবোমা আর আগুন দিয়ে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি, যানবাহন পোড়ায়।’

তথ্যমন্ত্রী এসময় পীরগঞ্জ সফরকারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেয়া সহযোগিতার কথা উল্লেখ করেন এবং দলের পক্ষ থেকে নিজেও ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু ও জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনিসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.