• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০ ২০২৬, ২১:১২ অপরাহ্ণ
অ- অ+
চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : নগরীর সৌন্দর্যবর্ধন ও ধর্মীয় ঐতিহ্য সংরণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে নির্মিত হয়েছে পদ্মফুলের নকশায় দৃষ্টিনন্দন আলোকসজ্জিত গোলচত্বর। মেয়র শাহাদাত হোসেনের উদ্যোগে বাস্তবায়িত এ স্থাপনার মধ্য দিয়ে শতাব্দীপ্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুল স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন ও দাবি পূরণ হয়েছে।

সাংঘিক বিহারের রূপকার অধ্যাপক ড. জিনবোধি মহাথেরের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল বৌদ্ধ বিহারের সামনের গোলচত্বরে পদ্মফুল স্থাপন। একই দাবি ছিল সাধারণ বৌদ্ধ নর-নারীরও। অবশেষে চসিকের উদ্যোগে সেই প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের পক্ষ থেকে মেয়র শাহাদাত হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

পদ্মফুলের নান্দনিক নকশা ও বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত গোলচত্বরটি নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। বৌদ্ধ দর্শনে পদ্মফুল পবিত্রতা, প্রজ্ঞা ও আধ্যাত্মিক বিকাশের প্রতীক। ফলে বৌদ্ধ বিহারের সামনে এ স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলনও ঘটেছে।

চট্টগ্রাম বহুদিন ধরেই ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সহাবস্থানের জন্য পরিচিত। এ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সৌন্দর্যবর্ধন এবং বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন নগর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনের পদ্মফুলের গোলচত্বর সেই দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ সংযোজন।

নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়নের ধারাবাহিকতায় চসিকের এ উদ্যোগ চট্টগ্রামকে আরও নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে এটি নগরীর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জনপরিসরে তুলে ধরার উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
তথ্যপ্রযুক্তি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল
চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র
বিনোদন

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র
চট্টগ্রাম

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.