• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯ ২০২৬, ১৯:৩৯ অপরাহ্ণ
অ- অ+
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম- ১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান বলেছেন, ‘বৈচিত্রের মাঝে আমাদের সম্প্রীতি এবং সেই সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর সেই সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চট্টগ্রামে আসছেন। গেল ১২ ফেব্রুয়ারি দ্বিধাহীন চিত্তে সনাতন ধর্মালম্বী ভাই-বোনেরা বিএনপিকে ভোট দিয়েছেন। সেই আস্থার মর্যাদা রাখতে তিনি নিজে উদ্যোগে চট্টগ্রামের পূজায় আসছেন।’

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় নগরীর পাহাড়তলীর সাগরিকা মোড়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাঈদ আল নোমান আরও বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী একটি বিরল ঘটনার সাক্ষী করতে যাচ্ছেন চট্টগ্রামকে। এই চট্টগ্রামে হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভাই বোনদের বসবাস। ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া এসেছিলেন জেএম সেন হলে। সেই সময় চট্টগ্রামের নেতা এবং ওই আসনের সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমান তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন। এবার তারই সন্তান তারেক রহমান একই পূজামন্ডপে আসছেন।’

‘মানবতাই আমাদের পরিচয় এবং সম্প্রীতি আমাদের বড় শক্তি। অতঃপর বৈচিত্র্য, সম্প্রীতি ও মানবতা। তার অপর নাম প্রার্থনা। সেই প্রার্থনাই তারেক রহমানের কাছে রাজনীতি। যদি রাজনীতি ইবাদত না হয়, যদি রাজনীতি প্রার্থনা না হয়, যদি রাজনীতি ইনসাফের জন্য করা না হয়। তাহলে আমাদের শরীরের একটি অঙ্গ কষ্ট পাবে। সেই অঙ্গ হলো সনাতনী ভাই-বোনেরা। সেই অঙ্গ কষ্ট পেলে সারা শরীর কষ্ট পাবে।’

তিনি বলেন, ‘আমরা সনাতন ধর্মালম্বীদের এই বিশেষ সময়ে শুধু পাহারা দিচ্ছি না। আপনাদের সহযোগিতা করছি। প্রধানমন্ত্রীর নির্দেশে পুরো বিএনপি ও আমি সংসদ সদস্য হিসেবে আপনাদের পাশে আছি। আপনারা ১২ ফেব্রুয়ারি ভোট দিয়েছেন। পরের দায়িত্ব আমাদের। তিনবেলা খাবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেইসাথে মাদক ও কিশোরগ্যাংমুক্ত সমাজ আপনার-আমার চাওয়া। সেই সমাজ প্রতিষ্টাই আমাদের দায়িত্ব।’

সাঈদ আল নোমান বলেন, ‘সাড়ে ১৭ বছর জালিম সরকার শুধু বুলি উড়িয়েছে। তারা সনাতন ধর্মালম্বীদের জন্য করেছে এমন কোন কাজ দেখাতে পারবে না। সেই জালিম সরকার উৎখাত হয়েছে। আমরা তারেক রহমানকে দায়িত্ব দিয়েছি। তিনি এবার আপনাদের সাম্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবেন।’

সমাবেশে তিনি সাগরিকা মোড় থেকে সনাতন ধর্মালম্বীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা স্কয়ারে শেষ হয়। এ সময় তিনি ঢাক কাঁধে নিয়ে ঢাক বাজিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

পরবর্তী পূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সাঈদ আল নোমান।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলালের সভাপতিত্বে ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতন, সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন, গোলাম মনসুর, খাজা আলাউদ্দিন, আশরাফ খান, আলী হায়দার, মজিবুল হক মজু, এসএম আজাদ, দাদন দড়ি সুরুজ, শহীদ মোহাম্মদ চৌধুরী, দিদারুল আলম সুমন, আরিফ মেহেদী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, পাহাড়তলী থানা পূজা কমিটির সভাপতি মিঠুন সরকার, হালিশহর সভাপতি লিটন দেবনাথ লিখন, খুলশী সভাপতি দেবাশীষ মজুমদার, পাঁচলাইশ সভাপতি শুভাশীষ চৌধুরী, ডাবল মুরিং সাধারণ সম্পাদক জিন্টু শীল, সবুজ সংঘের সভাপতি মিল্টন চন্ত্র দাশ, বিকাশ শর্মা প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর
চট্টগ্রাম

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি
মতামত

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
তথ্যপ্রযুক্তি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান
বিনোদন

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র
বিনোদন

আহমেদাবাদে দুর্গাপুজোর মঞ্চে দর্শক মাতালেন চট্টগ্রামের ছেলে অভ্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.