• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮ ২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
অ- অ+
প্রযুক্তিনির্ভর যন্ত্রাংশ সংযোজনে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে : মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে ল্যান্ডফিল্ড কমপেক্টর ডাম্প ট্রাক, রোড ক্লিনিং গাড়ি এবং নালা পরিষ্কারের জন্য বিশেষায়িত গাড়িসহ উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণ কার্যক্রমে গতি আনার পাশাপাশি পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চায় চসিক।

রোববার (১৮ অক্টোবর) চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে এসব তথ্য জানান সংস্থাটির মেয়র শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বৈঠকে শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। নগরীর জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণ বিবেচনায় নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ জন্য প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবহার বাড়ানো প্রয়োজন। উন্নত মানের যন্ত্রাংশ সংযোজন এবং আধুনিক বর্জ্য পরিবহন সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করা হবে।’

‘নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়ানো হচ্ছে। ল্যান্ডফিল্ড কমপেক্টর ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্য পরিবহন আরও কার্যকর করা, রোড ক্লিনিং গাড়ির সাহায্যে সড়ক পরিষ্কারের কার্যক্রম জোরদার করা এবং বিশেষায়িত গাড়ির মাধ্যমে নালা পরিষ্কারের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর সড়ক, নালা ও জনপরিসর পরিষ্কার রাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে হবে। ইতোমধ্যে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপ চালু করা হয়েছে। এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের যোগাযোগ বাড়ানো এবং নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।’

‘পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের উদ্যোগের সঙ্গে নাগরিকদের সচেতন অংশগ্রহণ যুক্ত হলে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করা সম্ভব হবে।’

পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে মেয়র বলেন, ‘নাগরিকদের প্রত্যাশা পূরণে পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের পরিচয় দিতে হবে। বর্জ্য অপসারণে অযথা বিলম্ব পরিহার, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে হবে। নগরীর পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, পরিকল্পনার বাস্তবায়ন এবং তার সুফল নগরবাসীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নগরবাসীর সহযোগিতার সমন্বয়ে একটি টেকসই ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।’

বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান নির্বাহী প্রকৌশলী আনিসুল ইসলাম প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি
অর্থনীতি

চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করল রেস্তোরাঁ মালিক সমিতি

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের
চট্টগ্রাম

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

সম্প্রীতির বার্তা নিয়ে জেএম সেন হল পূজামণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

সম্প্রীতির বার্তা নিয়ে জেএম সেন হল পূজামণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

চট্টগ্রামে শতাধিক বিনিয়োগকারীকে নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত
অর্থনীতি

চট্টগ্রামে শতাধিক বিনিয়োগকারীকে নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেপ্তার দুই
চট্টগ্রাম

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেপ্তার দুই

ব্যাটারি পাওয়ার ৪০ শতাংশ অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০
তথ্যপ্রযুক্তি

ব্যাটারি পাওয়ার ৪০ শতাংশ অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে ‘প্রয়াস’

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে ‘প্রয়াস’

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সুরা আল-বাকারার অন্তর্নিহিত জ্ঞান ও ফজিলত

দুর্গাপূজা উপলক্ষে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদান দিল চসিক

দুর্গাপূজা উপলক্ষে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদান দিল চসিক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.