শারদীয় দুর্গা উৎসব ২০২৬ উপলক্ষে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রয়াস’।
বুধবার (১৪ অক্টোবর) ‘প্রয়াস’-এর সভাপতি সুভাষ সরকারের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মানবিক উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ আমিনুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহব উদ্দিন, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব এবং পরিকল্পনা সম্পাদক রুকুনুর জামান তাসিন প্রমুখ।
অনুষ্ঠানে ব্ক্তারা বলেন, ‘উৎসবের প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মাঝে; আসুন, এই শারদীয় উৎসবে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং চারপাশের পৃথিবীকে আরও সুন্দর করে তুলি।’
















