• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬ ২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রামের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, ‘শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করলেই হবে না, নিজের শহর, সমাজ ও দেশের জন্য কী করা যায়, সেই চিন্তাও তোমাদের মধ্যে থাকতে হবে। তোমরাই ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বদানকারী মানুষ। তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরও সমৃদ্ধ করতে হবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতলের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে ভালো ফলাফলকারী ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মেয়র আরও বলেন, ‘আজ এতগুলো মেধাবী শিক্ষার্থীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। তোমাদের বয়সে আমিও স্বপ্ন দেখতাম, কীভাবে নিজেকে গড়ে তুলে মানুষের জন্য কাজ করা যায়। ১৯৯১ সালে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করি। তখন সারা দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র ৮টি এবং আসনও ছিল ১ হাজার ২০০ মাত্র। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে মেডিকেলে ভর্তি হতে হয়েছে। তাই তোমাদেরও জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে।’

‘চিকিৎসা পেশায় মানুষের সেবা করার পাশাপাশি আমি উপলব্ধি করেছি, বৃহত্তর পরিসরে মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও। এ কারণে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমার লক্ষ্য হচ্ছে চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা।’

তিনি বলেন, ‘আমাদের অন্যতম চ্যালেঞ্জ হলো মেধাবী তরুণদের দেশের বাইরে চলে যাওয়া। সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যাতে দেশের মেধাবী তরুণরা দেশেই নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ পায়। তোমাদের জ্ঞান ও দক্ষতা যেন দেশের মানুষের কাজে লাগে, সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।’

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে এবং বাসাবাড়িতে জমে থাকা পানি অপসারণ করতে হবে। তোমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করবে। স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

চট্টগ্রামের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মেয়র বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে চট্টগ্রামকে একটি গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটিতে পরিণত করা। তরুণ প্রজন্মের জন্য নগরীতে উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ও বিনোদনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এয়ারপোর্ট রোডে ২ দশমিক ২ কিলোমিটার সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে আরও উন্মুক্ত স্থান ও পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ১১টি খেলার মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য মাঠও উন্নয়ন করা হবে। আগ্রাবাদে শিশুদের জন্য পার্ক এবং নগরীর বিভিন্ন এলাকায় আরও সবুজ ও উন্মুক্ত স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্থান হবে শিশু কিশোর ও তরুণদের খেলাধুলা, হাঁটাচলা, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র।’

শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরে মেয়র বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই ফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, ওমরগণি এমইএস কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’

‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেয়র শিক্ষা বৃত্তি চালু করেছে। আমি চাই তোমাদের মতো মেধাবী ছেলেমেয়েরা আরও এগিয়ে যাক, নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক এবং একই সঙ্গে চট্টগ্রাম ও বাংলাদেশকে আলোকিত করুক।’

তিনি বলেন, ‘তোমরাই এই শহরের সম্পদ, তোমরাই দেশের সম্পদ। তোমাদের মেধা, জ্ঞান, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট নগরীতে এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল।’

গাজী কেডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও ইসমিতার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক জমির উদ্দিন, এমসিইওর ফাউন্ডার আইমান সাদিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আনিসুল হোসেন বাবুল, কেন্দ্রীয় ড্যাবের যুগ্মমহাসচিব ডা. এসএম সরোয়ার আলম, ব্যবসায়ী সাকিব কাদের চৌধুরী, ডা. সামিউল প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প
বিনোদন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল
চট্টগ্রাম

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা
চট্টগ্রাম

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন
বিনোদন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.