চট্টগ্রাম : চারিয়া পাড়া দরবার শরিফের উদ্যোগে দুই দিনব্যাপী সূফী সম্রাট হযরত হাছনাত মওলা আমির ভান্ডারীর প্রথম খলিফা শাহসূফি ছালামত আলী শাহ্ আমিরীর (র.) প্রথম ওফাত বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
২০-২১ জুলাই চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ চারিয়া পাড়ায় এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ জুলাই) জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহসূফি মাওলানা আখতার কামাল শাহ্ আল মাইজভান্ডারী (ম জি আ)। আলোচক ছিলেন হযরত আল্লামা হাছান রেজা আল-কাদেরী, হযরতুল আল্লামা শাহসূফি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী।
মঙ্গলবার (২১ জুলাই) জিকিরে ছেমা ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন শাহ্সূফি সৈয়দ ফখরুদ্দিন শাহ্ আমিরভান্ডারী (ম জি আ)। সভাপতিত্ব করেন সুলতান সালাউদ্দিন দুলাল আমিরী। উপস্থিত ছিলেন খলিফায়ে হাসনাত মাওলা সূফি ছাগির শাহ্ আল হাসনাত আমিরী আল চিশতী, মোহাম্মদ ঐক্য পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম।
ছেমা মাহফিলে কাওয়ালী পরিবেশন করেন মাঈনুদ্দীন সাবিদ কাওয়াল, নুর উদ্দিন কাওয়াল।
















