রাউজান, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর দ্যা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী নিজাম উদ্দিন বাবু।
















