• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দ্রুতই শুরু হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭ ২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
অ- অ+
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দ্রুতই শুরু হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরী ও দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে ব্যস্ত দিন পার করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মন্ত্রী চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার মাইজপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে, হাদী পাড়া ও খেজুরতলায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পতেঙ্গায় ত্রাণ বিতরণকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের বন্যায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাকীদেরও ত্রাণের আওতায় আনা হচ্ছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।’

পতেঙ্গায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করেন।

দুপুরে অর্থমন্ত্রী সাতকানিয়া এলাকায় ত্রাণ বিতরণ করেন। পরবর্তী লোহাগাড়ার অধুনা নগর ইউনিয়নে ডলু খালের ভাঙ্গন পরিবদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বোর্ড অফিসের সম্মুখে ত্রাণ বিতরণ করেন।

বিকালে অর্থমন্ত্রী বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণের পূর্বে বক্তৃতায় এসব অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘বন্যার্তদের ভয় বা নিজেদের অসহায় ভাবার কিছু নেই। সরকার তাদের পাশে আছে। আমরা শুধু ত্রাণ দিয়ে আমাদের কাজ শেষ করবো না বরং ক্ষয় ক্ষতি নিরুপণ করে সেক্টরভিত্তিক পুনর্বাসন কাযক্রম পরিচালনা করবো। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়তা, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, প্রান্তিক চাষী, সাধারণ দিন মজুর, খেটে খাওয়া মানুষ-সরকার সকলকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে যাবে। তিনি বলেন, রাস্তা ঘাট, কৃষি খাত, মৎস্য উপখাতসহ সকল খাতের ক্ষয় ক্ষতি নিরুপন শেষ হলে দ্রুতই মেরামত কাজ শুরু হবে।’

বন্যার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাও রেললাইন, কোথাও অপরিকল্পিত স্থাপনা কিংবা পানি চলাচলে প্রতিবন্ধকতা কারণে হতে পারে। সব বিষয় পরযালোচনা করে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় সাত লাখ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ সংখ্যা আরো বাড়তে পারে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ৪০ হাজার পরিবারকে চাল, ৭৫ হাজার পরিবারকে চাল ডালসহ শুকনো খাবার এবং ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার দেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ত্রাণের পাশাপাশি পুনর্বাসন কাজ একসঙ্গে চলবে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষেত্রে টিন সরবরাহ করা হবে, ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতি কাটিয়ে উঠতে বীজ সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেয়া হবে। তাছাড়া ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।’

স্থানীয় প্রশাসন আয়োজিত ভিন্ন ভিন্ন এসব অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনামুল হক এনাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ্রা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্বর, সাধারণ সম্পাক নাজিমুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের
চট্টগ্রাম

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

সম্প্রীতির বার্তা নিয়ে জেএম সেন হল পূজামণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

সম্প্রীতির বার্তা নিয়ে জেএম সেন হল পূজামণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

চট্টগ্রামে শতাধিক বিনিয়োগকারীকে নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত
অর্থনীতি

চট্টগ্রামে শতাধিক বিনিয়োগকারীকে নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেপ্তার দুই
চট্টগ্রাম

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেপ্তার দুই

ব্যাটারি পাওয়ার ৪০ শতাংশ অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০
তথ্যপ্রযুক্তি

ব্যাটারি পাওয়ার ৪০ শতাংশ অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে ‘প্রয়াস’
চট্টগ্রাম

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে ‘প্রয়াস’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সুরা আল-বাকারার অন্তর্নিহিত জ্ঞান ও ফজিলত

দুর্গাপূজা উপলক্ষে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদান দিল চসিক

দুর্গাপূজা উপলক্ষে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদান দিল চসিক

৫৫০ শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচি লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের

৫৫০ শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচি লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন চসিক মেয়র

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন চসিক মেয়র

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.