• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার : এসপি মাসুদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭ ২০২৬, ১৬:২৬ অপরাহ্ণ
অ- অ+
জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার : এসপি মাসুদ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ আন্দোলনের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

তিনি বলেছেন, ‘এই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর নয়, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের। তাই এর অর্জন রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই আন্দোলনে শহীদ চট্টগ্রামের ওয়াসিম আকবর, ফয়সাল আহমেদ শান্ত ও ওমর ফারুকসহ সব শহীদের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসপি এসব কথা বলেন।

ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। এর আগে, সকালে জুলাই বিপ্লবে সকল শহীদের স্মরণে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মাসুদ আলম আরও বলেন, ‘গত বছরের ১৬ জুলাইয়ের আগে তৎকালীন প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। ওই বক্তব্যের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। আন্দোলনের স্লোগানও পরিবর্তিত হতে থাকে। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম আকবর, ফয়সাল আহমেদ শান্ত ও ওমর ফারুক নিহত হওয়ার পর আন্দোলনের গতি আরও বেড়ে যায়।’

এসপি বলেন, ‘শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হলেও ধীরে ধীরে বদলে যায় রাজনৈতিক পরিস্থিতি। ২৩ জুলাই পর্যন্ত আন্দোলন চললেও একপর্যায়ে তা সাময়িকভাবে থেমে যায়। পরে আন্দোলন ঢাকার ডিবি কার্যালয়ের ‘ভাতের হোটেল’ পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে ১ আগস্ট আবারও আন্দোলন রাজপথে ফিরে আসে। এরপর সারা দেশে আন্দোলনে ব্যাপক গতি-প্রকৃতিতেও পরিবর্তন আসে। তখন আন্দোলন আর শুধু কোটা ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, এটি এক দফার দাবির আন্দোলনে পরিণত হয়।’

জুলাই আন্দোলনের চেতনা প্রসঙ্গে মাসুদ আলম বলেন, ‘আন্দোলনের পর শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র ও গ্রাফিতিতে নতুন প্রজন্মের ভাবনা প্রতিফলিত হয়েছে।’

তিনি বিশেষভাবে উল্লেখ করেন দুটি গ্রাফিতির লেখা, ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ’ এবং ‘যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’।

‘এসব স্লোগান গবেষণার বিষয় হতে পারে।’

জাহিদুল করিম কচি বলেন, ‘জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আন্দোলনের সময় ছাত্র-জনতা যে ঐক্য ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।’

তিনি বলেন, ‘শহীদদের স্মরণ করা শুধু দায়িত্ব নয়, তাদের স্বপ্ন বাস্তবায়নেও সবাইকে কাজ করতে হবে। জুলাইয়ের যে ঐক্য গড়ে উঠেছিল, তা রক্ষার দায়িত্ব সবার।’

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (সিএমইউজে) ও টাইমস অব বাংলাদেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক সালে নোমান, ক্লাবের সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক ও বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আবুল হাসনাত, ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, এনটিভির সিনিয়র রিপোর্টার ও কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক চট্টগ্রামের সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন ও সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, কালের কণ্ঠের স্টাফ রির্পোটার ফারুক মনির, সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রির্পোটার জোবাইর চৌধুরী এবং আমার দেশের স্টাফ রিপোর্টার এমকে মনির।

ShareTweetShare

আরও পড়ুন

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের
চট্টগ্রাম

মেরুদণ্ডের যত্নে অবহেলা নয়, সচেতনতায় জোর মেয়র শাহাদাতের

সম্প্রীতির বার্তা নিয়ে জেএম সেন হল পূজামণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

সম্প্রীতির বার্তা নিয়ে জেএম সেন হল পূজামণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

চট্টগ্রামে শতাধিক বিনিয়োগকারীকে নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত
অর্থনীতি

চট্টগ্রামে শতাধিক বিনিয়োগকারীকে নিয়ে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেপ্তার দুই
চট্টগ্রাম

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেপ্তার দুই

ব্যাটারি পাওয়ার ৪০ শতাংশ অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০
তথ্যপ্রযুক্তি

ব্যাটারি পাওয়ার ৪০ শতাংশ অবশিষ্ট রেখে বান্দরবান ট্র্যাকিং সম্পন্ন করলো রিয়েলমি সি১০০

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে ‘প্রয়াস’
চট্টগ্রাম

দুর্গোৎসবে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে ‘প্রয়াস’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সুরা আল-বাকারার অন্তর্নিহিত জ্ঞান ও ফজিলত

দুর্গাপূজা উপলক্ষে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদান দিল চসিক

দুর্গাপূজা উপলক্ষে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদান দিল চসিক

৫৫০ শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচি লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের

৫৫০ শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতায় বিশেষ কর্মসূচি লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন চসিক মেয়র

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন চসিক মেয়র

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.