• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

ভাটিখাইনে ফ্রি চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন ৮০০ রোগী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ৩১ ২০২৬, ১৯:০২ অপরাহ্ণ
অ- অ+
ভাটিখাইনে ফ্রি চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন ৮০০ রোগী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ডায়াবেটিস চেকআপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) ভাটিখাইন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ভাটিখাইন উন্নয়ন ফোরামের আয়োজনে ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮০০ রোগী স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, ভাটিখাইন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন থাকলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে এলাকার হাজারো মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নের দাবিকে সামনে রেখে ভাটিখাইন উন্নয়ন ফোরাম ১৮টি সামাজিক সংগঠনের সহযোগিতায় এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিখাইন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ঝুলন দাশ শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা আশিকুল মোস্তফা তাইফু।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রি চিকিৎসা ক্যাম্পের সমন্বয়ক ডা. জলিল, ভাটিখাইন নাগরিক ফোরামের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, ভাটিখাইন শহীদ জিয়া ঐক্য সংসদের সভাপতি ও নাজিম অ্যান্ড সন্সের পরিচালক কাজী নাজিম উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেব মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মো. সাজ্জাদ হোসেন, মজিবুর রহমান সোহেল, মো. জমির, মো. আদনান, আল আমিন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. নাছির, সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, মরহুম রাজা মিয়া ফাউন্ডেশনের সভাপতি মির্জা মাহবুব, মো. ইউনুস, মো. মিঠু।

আরও উপস্থিত ছিলেন ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক এএইচএম কাউছার, ভাটিখাইন আদর্শ সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, মো. সাইফুল, মো. বোরহান, মো. কাদের, মো. রফিক, মো. রাসেদ, রবিউল, মো. মাসুদ, মো. রহিম, আল মোবারক ফাউন্ডেশনের সহ-সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক ছাবেদ বিন আলী, নবজাগরণ সংসদের সহ-সভাপতি হিল্লোল, ত্রিনেত্র সংঘের সভাপতি জয় শীল, ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ সদস্য হৃদয় ও মো. আজাদ, রাশেদুল্লাহ আলমদার, মান্থু দে, মাওলানা মহিউদ্দিন, ভাটিখাইন ক্লাবের প্রতিনিধি মহিউদ্দিন, রুমেল, ব্যাংকার মো. সোহেল, নবী ফাউন্ডেশনের সদস্য মঈন উদ্দিন, মো. সালা উদ্দিন সাদ্দাম, রফিক নবী প্রমুখ।

আশিকুল মোস্তফা তাইফু বলেন, ‘ভাটিখাইন ইউনিয়নে ১০ শয্যার একটি সরকারি হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল নেই। যার কারণে ইউনিয়নের মানুষকে পটিয়া শহরে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতেই স্বাস্থ্যসেবা কেন্দ্রেই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সমাজের অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

একই সঙ্গে ভাটিখাইনের উন্নয়ন ও মানবসেবার কাজে সকল সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আশিকুল মোস্তফা তাইফু।

ক্যাম্পে চিকিৎসা নেওয়া রোগীদেরকে শরবত, খাবার ও উপহার দেওয়া হয়।

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন চসিক মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিলেন চসিক মেয়র

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মন্ত্রী আযম খান
চট্টগ্রাম

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মন্ত্রী আযম খান

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’
বিনোদন

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
তথ্যপ্রযুক্তি

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.