• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮ ২০২৬, ২১:৫৫ অপরাহ্ণ
অ- অ+
সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবি এলাকায় পুনরায় হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর। একইসঙ্গে অবিলম্বে এ প্রকল্প স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এনসিপি চট্টগ্রাম মহানগর যুগ্ম-সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত ও সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান কর্তৃক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প বাস্তবায়িত হলে এর প্রভাব শুধু নির্ধারিত স্থানে সীমাবদ্ধ থাকবে না; বরং আশেপাশে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠবে বহুতল ভবন, দোকানপাট, পার্কিং, ফার্মেসি, হোটেল-রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টার। এর ফলে পুরো এলাকা যানজটপূর্ণ, কোলাহলময় ও পরিবেশদূষণে আক্রান্ত হবে এবং সিআরবির প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

সিআরবি এলাকায় বর্ষবরণসহ বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ধরনের একটি সাংস্কৃতিক বলয়ের পাশে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন রোগী ও শিক্ষার্থীদের কার্যক্রমেও ব্যাঘাত সৃষ্টি করবে বলে এনসিপি চট্টগ্রাম মহানগর মনে করে।

এনসিপি চট্টগ্রাম মহানগর উল্লেখ করে, ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) সিআরবিকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে বাণিজ্যিক কার্যক্রম বা বহুতল ভবন নির্মাণ নিষিদ্ধ। সেই নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া বিদ্যমান আইন ও রাষ্ট্রীয় নীতিমালার পরিপন্থী।

দলটি আরও স্মরণ করিয়ে দেয়, ২০২০ সালে এই প্রকল্পের বিরুদ্ধে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ৪৮৩ দিনব্যাপী নজিরবিহীন আন্দোলন গড়ে তোলে এবং সিআরবিকে রক্ষা করে। জনগণের সেই স্পষ্ট অবস্থান উপেক্ষা করে পুনরায় একই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

এনসিপির মতে, সিআরবি শুধু একটি সবুজ এলাকা নয়; এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে শহীদদের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা রাষ্ট্র ও জনগণের নৈতিক দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অপরিকল্পিত নগরায়ণ ইতোমধ্যে চট্টগ্রামের পরিবেশ ও সৌন্দর্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সিআরবি ও আশপাশের সবুজ অঞ্চল রক্ষা করা এখন সময়ের দাবি। বাণিজ্যিক স্বার্থে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।’

এনসিপি স্পষ্টভাবে জানায়, সিআরবিতে কোনো হাসপাতাল নির্মাণ আমরা মেনে নেব না। চট্টগ্রামের পরিবেশ, ইতিহাস ও জনগণের স্বার্থ রক্ষায় এই প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের
অর্থনীতি

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়
চট্টগ্রাম

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পুরোনো সংখ্যা

সর্বশেষ

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রামে দুই মাসব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.