• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭ ২০২৬, ২১:২৪ অপরাহ্ণ
অ- অ+
সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই : মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষার আলোকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির নগর হিসেবে চট্টগ্রামকে সেফ সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র শাহাদাত হোসেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিটির ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের খাজা খিজির রোডস্থ একতা হাউজিং আহমদ শরীফ জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। মহানবীর (সা.) জীবনাদর্শ আমাদের শিখায় পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা। আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি, তবে সমাজে বিভেদ নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানই প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম একটি বহুধর্মাবলম্বী মানুষের আবাসভূমি। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে হলে ধর্মীয় মূল্যবোধকে মানবিকতা ও সহনশীলতার চর্চার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।’

‘একটি মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র।’

নতুন এই জামে মসজিদ এলাকাবাসীর জন্য ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক ঐক্য ও মূল্যবোধ জাগরণের ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘নগর উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতিমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা অপরিহার্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, হানিফ সওদাগর, করিমুল মোস্তফা, মো. সেলিম, লায়ন শাহাজান, আক্তার শরীফ, মাওলানা মনতাজুল হক আনছারী, মাওলানা রফিকুল হক আনোয়ারী, মোরশেদুল আলম, বদিউল আলম, নাহিদ আকতার, মো. সালাউদ্দিন, হামিদ উল্লাহ জসিম, মাঈনুদ্দীন, তাজউদ্দিন।

মেয়র সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘চট্টগ্রামকে আমরা উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলছি; সেই সঙ্গে নৈতিকতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি মানবিক নগর গঠনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী
চট্টগ্রাম

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা
লীড-২

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা

বেড়েছে মাছের দাম
অর্থনীতি

বেড়েছে মাছের দাম

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
অর্থনীতি

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক
জাতীয়

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

ঢাকার জোয়ারসাহারায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু
অর্থনীতি

ঢাকার জোয়ারসাহারায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পরিশ্রম ও সাধনা ছাড়া কোনো কিছু অর্জন হয় না : চবি উপাচার্য

পরিশ্রম ও সাধনা ছাড়া কোনো কিছু অর্জন হয় না : চবি উপাচার্য

শাহ্ আব্দুল মালেক একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শাহ্ আব্দুল মালেক একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

মাদ্রাসা শিক্ষা : সীমাবদ্ধতা ভেঙে সম্ভাবনার নতুন দিগন্ত

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়নের পিতার ইন্তেকাল

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়নের পিতার ইন্তেকাল

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.