• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

প্রধান উপদেষ্টার সাথে সংলাপ/নির্বাচন ও সংস্কার নিয়ে ‘রূপরেখা’ চাইল রাজনৈতিক দলগুলো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৪, ২৩:২১ অপরাহ্ণ
অ- অ+
প্রধান উপদেষ্টার সাথে সংলাপ/নির্বাচন ও সংস্কার নিয়ে ‘রূপরেখা’ চাইল রাজনৈতিক দলগুলো
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও গণফোরামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের ব্যাপারে সুনির্দিষ্ট রূপরেখা চেয়েছেন ও সরকারকে নিজেদের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ ও পরামর্শ দিয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সরকারি আবাসস্থল ও কার্যালয় ‘যমুনা’য় গিয়ে সংলাপে অংশ নেন নেতারা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সংলাপ শেষ হওয়ার পর গণমাধ্যমকে জানিয়েছেন, দলগুলোর প্রস্তাবনার ভিত্তিতে শিগগিরই প্রধান উপদেষ্টা জাতির সামনে তার সরকারের রূপরেখা তুলে ধরবেন। ওই রূপরেখায় বোঝা যাবে এ সরকারের মেয়াদ কত দিন হতে পারে।

মাহফুজ আলম বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংষ্কারের উদ্দেশ্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছেন মুহাম্মদ ইউনূস। সেখানে সংস্কারের ব্যাপারে নানা রাজনৈতিক দলের বিভিন্ন প্রস্তাব আসছে। সেগুলো নিয়ে একটি চূড়ান্ত রূপরেখা প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। সেই সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন কবে হবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, আশঙ্কা আছে। নির্বাচন কীভাবে হবে? প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনছেন। বক্তব্য শেষে তাদের দেয়া প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই শেষে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবেন। তিনি সব প্লাটফর্মের কথা শুনবেন।’

এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলেন, ‘জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখনকার অগ্রাধিকার হচ্ছে- আমাদের সংস্কারগুলো করা। পূর্বে সংস্কার করতে হবে। সংস্কারের প্রস্তাবনার ভেতর থেকে ঠিক হবে তাদের মেয়াদ কত দিন হবে। মূলত সংস্কারের প্রস্তাবনা ও প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে। আমরা আশা করি, এটা একটি পূর্ণাঙ্গ রূপরেখা হবে।’

রূপরেখা সংস্কার নাকি ক্ষমতা হস্তান্তরের ব্যাপার নিয়ে হবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এতে উভয়ই থাকবে। প্রধান উপদেষ্টা মূলত সংস্কারের রূপরেখা দেবেন। সংস্কারের ভেতরই অন্তর্ভুক্ত আছে কখন, কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

‘জনগণের গণঅভুত্থানের ভেতর দিয়ে এ সরকার দায়িত্ব পেয়েছে। এখানে বার বার বলা হচ্ছে রাষ্ট্র মেরামত করার। রাষ্ট্র মেরামত করার জন্য যৌক্তিক সময় দরকার। রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনার ভেতর দিয়ে বলে দেবেন তারা সরকারকে যৌক্তিক কত দিন সময় দেবেন। তারপরই ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে। সংস্কার প্রস্তাবের ভেতরে ক্ষমতা হস্তান্তরের মাধ্যম অন্তর্ভুক্ত থাকবে।’

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে। কেউ সংবিধানের কিছু ব্যাপার সংশোধনের কথা বলেছেন। কেউ সংবিধান সংশোধনের কথাও বলেছেন। দলগুলো নিজেদের মামলা প্রত্যাহারের কথা বলেছেন। বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও গণফোরামসহ আরো বেশকিছু দল।

গণফোরামের নেতৃত্ব দেন কামাল হোসেন। তার প্রতিনিধি দলে ছিলেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।

প্রধান উপদেষ্টা ইউনূস কামাল হোসেনের সাথে নিজে উঠে গিয়ে হ্যান্ডশেক করেন ও তাকে সংলাপে আসায় ধন্যবাদ জানান।

সংলাপে জাতীয় পার্টির নেতৃত্বে দেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার প্রতিনিধি দলে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মজিবুর রহমান চুন্নু, মাশরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি বলে জানিয়েছেন।

এ দিকে, বিকাল তিনটার পর থেকে সাতটি ইসলামী দলের সাথে মত বিনিময় করেন মুহাম্মদ ইউনূস। দলগুলো হল ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন ও নেজামী ইসলাম।

বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সংলাপ অনুষ্ঠিত হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত
লীড-২

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ
চট্টগ্রাম

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান
লীড-২

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.