• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

জেল থেকে বেরিয়ে বললেন ফখরুল ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫ ২০২৪, ২১:৫০ অপরাহ্ণ
অ- অ+
জেল থেকে বেরিয়ে বললেন ফখরুল ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিজয় না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কারাগার থেকে বের হওয়ার পরপরই তিনি সাংবাদিকদের বলেন, ‘জনগণের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।’

বিএনপির এ নেতা দাবি করেন, ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘বিএনপির কোন ক্ষতি হয়নি, আন্দোলনেরও ক্ষতি হয়নি। ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, সংগ্রাম করেছে। ‘ইনশাল্লাহ এই লড়াইয়ে তারা (জনগণ) জয়ী হবেই।’

এর পূর্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রেফতার হয়ে সাড়ে তিন মাস আটক থাকার পর জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জামিনের আদেশ কেরাণীগঞ্জের কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটা ৩৫ মিনিটে তারা কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

জেলগেটে তাদের স্বাগত জানান দলের নেতাকর্মী ও দলের শীর্ষ দুই নেতার স্বজনরা।

ফখরুল ও খসরু কারা গেটে দলীয় নেতাকর্মীদের সাথে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

আমীর খসরু বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে তারা জনগণের কাছে নৈতিকভাবে পরাজিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্র ও জনগণের দ্বারা নির্বাচিত সরকার ফিরে না পাওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে।’

নির্বাচনকে সামনে রেখে সরকার বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘রাজপথে সরকারবিরোধী আন্দোলন পরিচালনার জন্য বিএনপিসহ সব গণতন্ত্রপন্থী দলের মনোবল যথেষ্ট শক্তিশালী।’

এর পূর্বে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার একটি আদালত গেল বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ চলার সময় প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় মির্জা ফখরুল ও খসরুকে জামিন দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

গেল ২৯ অক্টোবর ফখরুল, খসরুসহ বিএনপির ৫৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।

সমাবেশে সহিংসতার ঘটনায় ফখরুলের বিরুদ্ধে ১১টি ও খসরুর বিরুদ্ধে দশটি মামলা হয়। গেল ২৯ অক্টোবর ফখরুল ও ৩ নভেম্বর গুলশানের বাসা থেকে খসরুকে আটক করে পুলিশ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আদালত থেকে জামিন পেয়ে তাদের মুক্তির পথ সুগম হয়।

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.