• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

বিএনপির গাড়ির ব্যাটারি এখন বসে গেছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২ ২০২৪, ২২:২৮ অপরাহ্ণ
অ- অ+
বিএনপির গাড়ির ব্যাটারি এখন বসে গেছে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বোয়ালখালী, চট্টগ্রাম: পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মোছলেম উদ্দিন আহমদ কর্মী থেকে নেতা হয়ে উঠেছেন। মিছিলের পেছনের সারি থেকে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। আজকে অনেকে রাতারাতি নেতা হয়ে উঠতে চায়, কিন্তু আওয়ামী লীগে এ সুযোগ নেই। টাকা দিয়ে নেতা হওয়া আওয়ামী লীগে সম্ভব না। পুরনো নেতাদের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। যারা ত্যাগ স্বীকার করে তাদের মূল্যায়ন করা হবে যেভাবে মোছলেম উদ্দিনের মূল্যায়ন করা হয়েছিল। দলের যে কোন পরিস্থিতিতে যারা নিজেকে বলীদান দিতে পারে, তাদের দলে প্রয়োজন।’

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোয়ালখাী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সাংসদ মোতাহেরুল ইসলাম চৌধুরী ও আবদুছ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সভায় বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘দল আজ ১৫ বছর ক্ষমতায় আছে দুইটি কারণে। তার মধ্যে একটি হল শেখ হাসিনার ক্ষিপ্রতা ও বুদ্ধিদ্বীপ্ত নেতৃত্ব আর দ্বিতীয়টি হল তার নেতৃত্বে সংগঠন শক্তিশালী আছে বিধায়। জনগণ আমাদের রায় দিয়েছে বলেই আমরা ক্ষমতায় যেতে পেরেছি। আজকে প্রায় ৭০টি দেশের সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আজকে পুরো বিশ্ব বাংলাদেশের সাথে কাজ করতে চায়। এগুলো দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি কিছু দিন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসেছিল এবং তারা এখন লিফলেট বিতরণ করছে। আমার কথা হল আপনারা লিফলেট বিতরণ করেন তারপরও পেট্রোল বোমা মারবেন না, সেটা যদি করেন তাহলে আমরা কঠোর হাতে প্রতিহত করব। তরুণ কর্মীদের অনুরোধ করব সবাইকে এসব ব্যাপারে সজাগ থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির গাড়ির ব্যাটারি এখন বসে গেছে। নির্বাচনের সময় তাদের গাড়ি দেশি-বিদেশি বহু শক্তির মাধ্যমে ঠেলা হয়েছিল। তারা এখন বুঝে গেছে, এ গাড়ি আর স্টার্ট নিবেনা। বিএনপিদের আমি বলব, আপনারা নেতৃত্বের পরিবর্তন না করলে এ দল আর কখনো সচল হবে না।’

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.