• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করার সিন্ধান্তের নিন্দা বিএনপির

প্রকাশিত: জানুয়ারি ৩১ ২০২৪, ২২:০৮ অপরাহ্ণ
অ- অ+
প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করার সিন্ধান্তের নিন্দা বিএনপির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: আবাসিক প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করার সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে বিএনপি। বুধবার (৩১ জানুয়ারি) সকালে নয়া পল্টনের দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নিন্দা জানায় দলটি।

সংবাদ সম্মেলনে দলটির সিনিয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রিপেইড মিটারের ভাড়া রাতারাতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। বলা হচ্ছে, মিটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয় হয়েছে।’

এটিকে অযৌক্তিক পদক্ষেপ বলে অভিহিত করেন দলটির এ নেতা।

রিজভী আরো বলেন, ‘এমন এক সময়ে এ ভাড়া বাড়ানো হল, যখন আবাসিক পর্যায়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।’

তিনি বলেন, ‘বাড়িগুলোতে দিন-রাত অধিকাংশ সময় গ্যাস সরবরাহ থাকে না, কিন্তু ‘অবৈধ সরকার’ গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা আদায় করছে।’

রুহুল কবির বলেন, ‘গ্যাস সরবরাহ নিশ্চিত না করে মিটারের ভাড়া (আচমকা ভাড়া বাড়ানো) দ্বিগুণ করা ও সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেয়া সরকারের গণবিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ। আমি বিএনপির পক্ষ থেকে এ গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানিগুলো কোন ধরনের আগাম নোটিশ ছাড়াই প্রিপেইড মিটারের ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, মিটার স্থাপন ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয়ের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিটারের ভাড়া বাড়ানো হয়েছে।

রুহুল রিজভী বলেন, ‘জনগণের কাছে কোন জবাবদিহিতা না থাকায় সরকার জনগণের অর্থ লুটপাট করছে।’

তিনি আরো বলেন, ‘তারা (সরকার) জানে যে, তাদের জনগণের নিকট জবাবদিহি করতে হবে না ও তাদের অন্য নির্বাচন বা কোন নির্বাচনে জনগণের কাছে যেতে হবে না। কারণ, তারা বন্দুক ও রাষ্ট্রের সব মাধ্যম ব্যবহার করে জনগণকে বশীভূত করে। তাই, তারা জনবিরোধী নীতি নিতে পারে ও তাদের খেয়ালখুশি অনুযায়ী তা বাস্তবায়ন করতে পারে।’

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও ৭ জানুয়ারি সরকারের নির্বাচনী ‘সার্কাস’ নীরবে প্রত্যক্ষ করায় আবাসিক প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া বাড়িয়ে সরকার জনগণকে শাস্তি দিয়েছে।

ডলার সংকট এরই মধ্যে রপ্তানি প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে বলে উদ্বেগ প্রকাশ করে তৈরি পোশাক ও বস্ত্র খাতে নগদ প্রণোদনা না দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন বিএনপির এ নেত।

তিনি বলেন, ক্রেতাদের কাছ থেকে তৈরি পোশাকের অর্ডার এরমধ্যে অর্ধেকে নেমে এসেছে। চামড়া, পাটজাত পণ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে নগদ প্রণোদনাও বহু কমানো হয়েছে। তাই, এসব পণ্যের রপ্তানি মারাত্মকভাবে কমে যাবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকার তথাকথিত উন্নয়ন ও মেগা প্রকল্পের নামে লুটপাট অব্যাহত রাখতে রপ্তানি খাত থেকে অর্থ কাটছাঁট করছে।’

মুহাম্মদ ইউনূসকে ‘অব্যাহতভাবে বিচার বিভাগীয় হয়রানি ও সম্ভাব্য কারাগারে আটকানো’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২৪২ জন বিশ্ব নেতার খোলা চিঠিকে খাটো করে দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করেন রুহুল কবির।

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) নিয়ে টিআইবির প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দেয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও সমালোচনা করেন রিজভী।

রিজভী বলেন, ‘গতকাল (বুধবার) ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি সারা পৃথিবীতে আছে, কিন্তু শুধু বাংলাদেশকেই কলঙ্কিত করা হয়। আমরা বলতে পারি, সারা পৃথিবীতে কমবেশি দুর্নীতি থাকতে পারে, কিন্তু আওয়ামী কায়দায় দুর্নীতির কলঙ্ক পৃথিবীর আর কোথাও আছে কি না তা আমরা জানি না।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.