• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ঢাকাকে হারিয়ে দ্বিতীয় জয় চট্টগ্রামের

প্রকাশিত: জানুয়ারি ২২ ২০২৪, ১৮:১৩ অপরাহ্ণ
অ- অ+
ঢাকাকে হারিয়ে দ্বিতীয় জয় চট্টগ্রামের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বোলারদের পর ওপেনার তানজিদ হাসান ও আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরানের ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার (২২ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম ছয় উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। দ্বিতীয় ম্যাচেই হারের দেখা পেল প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারানো ঢাকা।

প্রথমে ব্যাট করা ঢাকাকে ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রানে আটকে রাখে চট্টগ্রামের বোলাররা। উত্তরে তানজিদের ৪৯ ও নাজিবুল্লাহর ১৯ বলে অনবদ্য ৩২ রানে জয় নিয়ে মাঠে ছাড়ে চট্টগ্রাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৩৩ রানেই চার উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম আট, সাইফ হাসান নয়, অধিনায়ক মোসাদ্দেক হোসেন শূণ্য ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ১১ রান করেন। চট্টগ্রামের পেসার আল আমিন হোসেনের বলে মুখের থুতনিতে ব্যাথা পেয়ে এক রান নিয়ে ঢাকার গুনাথিলাকা আহত অবসর নিলে কনকাশন সাব হন ক্রুসপুল্লি। শুরুর ধাক্কা সামলে উঠে পঞ্চম উইকেটে ঢাকাকে ৫২ বলে ৭৮ রানের জুটি এনে দেন ইরফান শুক্কুর ও ক্রুসপুল্লি। ১৬তম ওভারে ক্রুসপুল্লিকে শিকার করে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। হাফ-সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৩১ বলে ৪৬ রানে আউট হন ক্রুসপুল্লি। ইনিংসে চারটি চার ও দুইটি ছক্কা মারেন তিনি। এরপর ইরফানের ২৬ বলে ২৭ ও শেষ দিকে তাসকিন আহমেদের নয় বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রানের সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। চট্টগ্রামের আল আমিন ও বিলাল খান দুইটি করে উইকেট নেন।

১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হ্যাট্টিক করা পেসার শরিফুল ইসলামের করা প্রথম ওভারে তিনটি চারে ১২ রান করে আউট হন চট্টগ্রামের ওপেনার শ্রীলংকার আবিস্কা ফার্নান্দো। তিন নম্বরে নামা উইকেটরক্ষক ইমরানুজ্জামানকে (১) দ্বিতীয় উইকেট নেন শরিফুল। পাওয়ার প্লেতে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৫২ বলে ৫৩ রান যোগ করে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান ওপেনার তানজিদ হাসান ও শাহাদাত হোসেন। ৩১ বলে ২২ রান করা শাহাদাতকে শিকার করে জুটি ভাঙেন ঢাকার পাকিস্তানী স্পিনার উসমান কাদির। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে পেসার তাসকিনের শিকার হন পাঁচটি চার ও একটি ছক্কায় ৪০ বলে ৪৯ রানে আউট হন তানজিদ। দলীয় ১০৫ রানে তানজিদ ফেরার পর দশ বল বাকী থাকতে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান ও অধিনায়ক শুভাগত হোম। ১৭ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। একটি চার ও তিনটি ছক্কায় ১৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন নজিবুল্লাহ। সাত রানে অপরাজিত থাকেন শুভাগত। ঢাকার শরিফুল ৪০ রানে দুই উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
দুর্দান্ত ঢাকা: ১৩৬/৮, ২০ ওভার (ক্রুসপুল্লি ৪৬, ইরফান ২৭, আল-আমিন ২/১৫)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৭/৪, ১৮.২ ওভার (তানজিদ ৪৯, নাজিবুল্লাহ ৩২*, শরিফুল ২/৪০)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছয় উইকেটে জয়ী।

ShareTweetShare

আরও পড়ুন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা
চট্টগ্রাম

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন
চট্টগ্রাম

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান
চট্টগ্রাম

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.