• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-১

কোভিড ভ্যাকসিনের আওতায় চট্টগ্রামের শতভাগ শিক্ষার্থী

ভ্যাকসিন পেয়েছে পৌণে ৯ লাখ শিক্ষার্থী

প্রকাশিত: জানুয়ারি ২৫ ২০২২, ১৮:০৪ অপরাহ্ণ
অ- অ+
কোভিড ভ্যাকসিনের আওতায় চট্টগ্রামের শতভাগ শিক্ষার্থী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

করোনা ও ওমিক্রনের সংক্রমণ থেকে সুরক্ষায় চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতভাগ শিক্ষার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় এসেছে। ২ মাস ১০ দিনে ভ্যাকসিন গ্রহণ করেছে প্রায় পৌণে ৯ লাখ শিক্ষার্থী। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা সিভিল সার্জন কার্যালয় এ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রেরিত শিক্ষার্থীদের নামের তালিকা মতে গত বছরের ১৬ নভেম্বর থেকে চলতি ২০২২ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সিটি করপোরেশন ও গত ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত ১৫ উপজেলার ১২-১৮ বছর বয়সী মোট ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে ফাইজারের ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সিটি করপোরেশন স্কুল ক্যাম্পেইনের আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত নির্ধারিত স্কুল ও কমিউনিটি সেন্টার গুলোতে মোট ২ লাখ ৮৯ হাজার ৮৩০ জন শিক্ষার্থী পেয়েছে ফাইজারের ১ম ডোজ ভ্যাকসিন। তন্মধ্যে ৩২ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে ২য় ডোজ ভ্যাকসিনও প্রদান করা হয়েছে। উপজেলা পর্যায়ে স্কুল ক্যাম্পেইনের আওতায় শীতাতপ নিয়ন্ত্রিত বিভিন্ন কমিউনিটি সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ও অফিসে একই বয়সী মোট ৫ লাখ ৮২ হাজার ৪২৬ জন শিক্ষার্থী ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে। যেসব শিক্ষাথী তালিকা থেকে বাদ পড়েছে শিক্ষা অফিস থেকে তাদের তালিকা পাওয়া সাপেক্ষে ভ্যাকসিনের আওতায় আনা হবে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিন প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরের সার্বিক তত্ত¡াবধানে জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সদস্যদের সমন্বয়ে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে শিক্ষাথীদের মাঝে ১ম ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম সফল করতে ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছে-সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, কোভিড-১৯ ফোকাল পারসন ও এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়া। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার ৩৩০ জন বন্দীকে প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়েছে। তন্মধ্যে ৫ হাজার ১৮ জন বন্দী ২য় ডোজ ভ্যাকসিন পেয়েছে।

সূত্র জানায়, কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন সুচারুরূপে পরিচালনা করার লক্ষ্যে প্রতি উপজেলা থেকে ১ জন স্বাস্থ্য পরিদর্শক, ৫ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ২ জন সিনিয়র স্টাফ নার্সকে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। এ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডেপুটি সিভিল সার্জন ও জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী ও শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দে শিক্ষার্থীদের তালিকা প্রেরণের মাধ্যমে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার বিষয়ে দেখভাল করছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বলেন, বিভিন্ন স্কুল থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষাথী ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। অনেকে ২য় ডোজ ভ্যাকসিনও গ্রহণ করেছে। যদি কোন শিক্ষার্থী ভ্যাকসিন গ্রহণ থেকে বাদ পড়ে তারাও ভ্যাকসিনের আওতায় আসবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ও কোভিড-১৯ ফোকাল পারসন ডা. মোহাম্মদ নুরুল হায়দার বলেন, শুধু প্রাপ্ত বয়স্করা নয়, আমাদের সন্তানদেরও সুরক্ষা প্রয়োজন। কোভিডকালীন এ সময়ে বর্তমান সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। তাই বিভিন্ শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আমাদের সকলকে সুরক্ষিত থাকতে হবে। সরকারের নির্দেশে চট্টগ্রামে শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রত্যেক মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী গত বছরের ১৬ নভেম্বর থেকে চলতি ২০২২ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত সিটি করপোরেশন ও গত ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত ১৫ উপজেলার ১২-১৮ বছর বয়সী মোট ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে ফাইজারের ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মহানগরে ৩২ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে ২য় ডোজ ভ্যাকসিনও প্রদান করা হয়েছে। কোন শিক্ষার্থী ভ্যাকসিন না পেয়ে থাকবেনা। এটা বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপ।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা ও ওমিক্রন থেকে রক্ষা পেতে হলে শুধু শিক্ষার্থী নয়, পর্যায়ক্রমে সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ সামজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জমাসমাগম ঘটে এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

ShareTweetShare

আরও পড়ুন

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.