• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, আর বিএনপির রাজনীতি খালেদা-তারেকের জন্য: তথ্যমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১২ ২০২২, ২৩:১০ অপরাহ্ণ
অ- অ+
আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, আর বিএনপির রাজনীতি খালেদা-তারেকের জন্য: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, আর অন্যদিকে বিএনপি’র রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে।’

বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আমাদের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত। এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারাদেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনও আমাদের নেতাকর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে।’

‘অন্যদিকে আরেকটি দল বিএনপি’র কাছে জনগণের সমস্যা কোনো সমস্যা নয়’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, তাদের কাছে সমস্যা হলো খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি । আর তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে।

অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভালো হয়েছেন এবং এবারও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন কেবিনে এসেছেন, আমি এজন্য ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি তিনি সহসাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যান।’

‘কিন্তু আমরা দেখতে পেলাম, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ধুঁয়া তুলে বিভিন্ন জেলায় বিএনপি সমাবেশ করছে, সেই সমাবেশে নিজেদের মধ্যে মারামারি করছে আর সেই ভয়ে মানুষ দোকানপাট, ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছে, আজকে সকালেও চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাদের ঠেলাঠেলিতে মঞ্চটাই ভেঙে পড়ে গেছে’ বলেন ড. হাছান।

তিনি বলেন, যে রাজনৈতিক দল নিজেদের সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, সমাবেশ করতে গিয়ে মারামারি করে, মঞ্চ ভেঙে পড়ে, তাদের আতঙ্কে জনগণ দোকানপাট ঘরবাড়ি বন্ধ করে দেয়, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে, দেশ আবার জঙ্গিদের অভয়ারণ্য হবে । সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসময় উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন, ‘করোনার মধ্যে, এই শীতে এবং সবসময় শেখ হাসিনার নৌকা মার্কার আওয়ামী লীগই তাদের পাশে ছিলো এবং আছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি’র আয়োজনে অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দের মধ্যে মতিউর রহমান মতি, আজিজুল হক রানা, মিজানুল ইসলাম মিজু প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.