• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

আগে আয়নায় নিজের মুখ দেখুন: কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১০ ২০২১, ১৫:০৪ অপরাহ্ণ
অ- অ+
‘বিএনপির স্বার্থান্বেষী রাজনীতি নতুন প্রজন্মের কাছেও স্পষ্ট’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

যুবলীগের প্রতিষ্টাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন কোনো সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

তিনি শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে সম্মানের সঙ্গে নিজের দিকে তাকাবার অনুরোধ করে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করে যিনি সংসদে যান না, অথচ তার দল সংসদে- এমন দ্বিচারিতার রাজনীতি কে করেছেন? কোন সভ্য দেশের রাজনৈতিক দল করতে পারে? আশা করি জবাব দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্তনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন, – সেই অমানবিক ও অসভ্য আচরণ কোন সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দেবেন বিএনপি মহাসচিব?

‘গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোনো সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দেবেন?’

ওবায়দুল কাদের বলেন , বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল কারিগর এবং বেনিফিশিয়ারি যারা, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করল, গ্রেনেড হামলা চালালো, ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করলো যারা, সেই দল বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার জন্য মানবাধিকার সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরো প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের কোনো সুযোগ পেয়েছেন কি? অথবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন, এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন কি?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, তাহলে বলুন এদেশের রাজনীতিতে কে মানবিকতার স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী
রাজনীতি

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান
রাজনীতি

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে : সাঈদ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ
রাজনীতি

আব্দুল্লাহ আল নোমান ছিলেন আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা : এমপি সাঈদ

জামায়াতের আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
রাজনীতি

জামায়াতের আমিরের সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির
রাজনীতি

প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী মুনির

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
রাজনীতি

বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.