• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বিএনপি: কাদের

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২১, ২৩:৪১ অপরাহ্ণ
অ- অ+
‘খালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। গণতন্ত্রের মুখোশ পরা এ দলটি ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।

তারা ক্ষমতায় গেলে হাওয়া ভবনের নেতৃত্বে আবার লুটপাট শুরু করবে, দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, দেশে রক্তের বন্যা বইয়ে দেবে, জীবনের নিরাপত্তা থাকবে না। তাই শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করুন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের পরাধীনতার গ্লানি ছিন্ন করে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন পারমাণবিক ক্লাবের সদস্য, পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষের পথে, নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ অসংখ্য মেগা প্রকল্প। একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র।

বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বুধবার বেলা ১১টায় উপজেলা কোর্ট মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আট বছর পর বিশাল আকৃতির নৌকামঞ্চে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সম্মেলন উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রধান বক্তার বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ও চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আকতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বিকালে দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানকে পুনরায় সভাপতি ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্মেলনে বলেন, ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ কঠোর অবস্থানে যাবে। দলীয় নির্দেশনা না মেনে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করাচ্ছেন, বিশেষ টিম দিয়ে তাদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।

দলীয় আদর্শকে বিসর্জন না দেওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আদর্শ না থাকলে আওয়ামী লীগের কিছুই থাকে না। তাই ত্যাগী আদর্শবান নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করুন। আত্মত্যাগী নেতাকর্মীরা নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আওয়ামী লীগের প্রাণ চলনবিলের পা-ফাটা মানুষ। আগে এখানে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না। দীর্ঘ ৩৮ বছরের পরাজয়ের গ্লানি মুছে দিয়ে পরপর তিনবার এখানকার মানুষ শেখ হাসিনাকে নৌকা উপহার দিয়েছেন। ফলে এখানকার ৫ লাখ মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছেন। ৩০০ কিলোমিটার রাস্তা হয়েছে। উন্নত সিংড়ায় পরিণত হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.