• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

প্রবাসী বাংলাদেশীগণ বিদেশে বাংলাদেশের দূত: ভূমিমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ৮ ২০২১, ২৩:৩৩ অপরাহ্ণ
অ- অ+
প্রবাসী বাংলাদেশীগণ বিদেশে বাংলাদেশের দূত: ভূমিমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ভূমিমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাঁদের বাংলাদেশে বিনিয়োগে আহবান জানান। বিদেশী সহকর্মী, অংশীদার ও বন্ধুরেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানান।

আজ (৮ নভেম্বর) সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বিদেশী ও অনাবাসী বাংলাদেশী ব্যাবসায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ (বাংলার বাঘের উদয় – বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা’) শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের উপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (বিশেষ অতিথি হিসেবে), ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারকে অর্থনীতির ভিত্তি এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ উল্লেখ বলেন, বাংলাদেশ সরকার এই কারণে বিদেশী বিনিয়োগকারীদের অনেক ভালো প্রণোদনা দিচ্ছে।

কোভিড-১৯ বিশ্ব মহামারির এই সময়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কথা বলার সময় ভূমিমন্ত্রী বাংলাদেশী উদ্যোক্তাদের উদ্যোমী এবং যোদ্ধা হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন এসময় আমাদের জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করতে হয়েছিল।

ভূমিমন্ত্রী উপস্থিত বিদেশী বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের আরও জানান, আইএমএফ-এর উপাত্ত অনুযায়ী করোনা মহামারীকালীন বিশ্বের শীর্ষ পাঁচটি সহনশীল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সাইফুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে বিনিয়োগ উপদেষ্টা বলেন, প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় লক্ষ্য রাখেন।

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশী ও বিদেশী, বিশেষত যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো আয়োজন করে।

বিশ্বব্যাপী বাংলাদেশের মূলধন বাজার এবং বাণিজ্যে বিনিয়োগের সুযোগ প্রদর্শন এবং বিদেশী ও অনাবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করার জন্য বিএসইসি এই রোডশো সিরিজ আয়োজন করছে। এই বছরের শুরুতে দুবাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪টি প্রধান শহর, সুইজারল্যান্ডের ২টি শহরে সফলভাবে রোড-শো সমাপ্তির পর, বিএসইসি এখন যুক্তরাজ্যের লন্ডন এবং ম্যানচেস্টারে রোড-শো পরিচালনা করল।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২১ তারিখ লন্ডনে অনুষ্ঠিত রোডশো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অনাবাসী বাংলাদেশি এবং বিদেশী প্রাতিষ্ঠানিক এবং স্বতন্ত্র বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁদের সাথে আলোচনা ও মতবিনিময় করেছে এবং বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনা প্রদর্শন করেছেন; বিশেষ করে সংস্কারকৃত পুঁজিবাজারে বিপুল সুযোগ এবং বিনিয়োগকে সহজতর করার জন্য অবকাঠামোগত উন্নয়ন ব্যাপারে তাঁরা আলোকপাত করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দ শীর্ষ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অংশ নেন।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.