• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

আইসিটির সব সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে: কৃষিমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১ ২০২১, ১৫:৫০ অপরাহ্ণ
অ- অ+
আইসিটির সব সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে: কৃষিমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) সব সুযোগ-সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার সকালে সচিবালয়ের অফিসকক্ষ থেকে অনলাইনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাবিশ্বে সব কর্মকাণ্ডে আইসিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বৃদ্ধিমত্তা, রোবটসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলোর ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না। এগুলো আমাদের শিখতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ২০০৮ সাল থেকেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া ও আইসিটির ব্যবহার সম্প্রসারিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। ফলে আইসিটিতে বাংলাদেশ আজ অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।

ড. রাজ্জাক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে। আইসিটির ব্যবহার আরও বাড়িয়ে উন্নয়নের চলমান ধারাকে আরও গতিশীল ও বেগবান করতে চাই। সে লক্ষ্যে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, আইসিটির ব্যবহার ও সুযোগ-সুবিধা ক্রমশ আরও প্রসারিত ও বিকশিত হচ্ছে। যার মাধ্যমে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সারা পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত ও কানেক্টেড হবে। তাদের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করবে এবং দেশের জন্য অবদান রাখবে।

তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা যায়, আইসিটি বিভাগ বেসরকারি খাতের সহযোগিতায় আগামী ৫ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ হাজার শিক্ষার্থীকে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে বিপিও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কাযর্ক্রম শুরু করেছে।

কৃষিমন্ত্রী আজ টাঙ্গাইলের ধানবাড়িতে মুশুদ্দি রেজিয়া কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কলেজের ১৩০ শিক্ষার্থী বিপিও কাজের জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষার ওপর ৬০ ঘণ্টা ও জার্মান ভাষার ওপর ৮০ ঘণ্টার প্রশিক্ষণ পাবে।

তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও গোল্ডেন হারভেস্ট ইনফোটেক যৌথ উদ্যোগে বিডিস্কিলস ডট গভ. বিডি (www.bdskills.gov.bd)  অধীনে উইলার্ন (WELEARN)  প্লাটফরমের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

প্রশিক্ষণপ্রাপ্তদের ৫ হাজার জনের চাকরির ব্যবস্থা করবে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেসট ইনফোটেক।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. আতাউল গনি, এলআইসিটি প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ, পলিসি অ্যাডভাইজর সামি আহমেদ, গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান আহমেদ রাজিব সামদানি, এটুঅ্যারেনার সিইও আসব উল্লাহ খান জুয়েল, মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ প্রমুখ বক্তব্য রাখেন।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.