• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৯ ২০২১, ২২:৩৮ অপরাহ্ণ
অ- অ+
দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নয়ন হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সরকারি-বেসরকারি সব ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা কে কোন দলের, কে কোন মতের, কে কোথায় ভোট দেন- তা কখনো বিবেচনা করা হয় না।

শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অনুদান, ক্রীড়া সামগ্রী এবং সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক ও স্কিম গ্রহীতাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠান হয়। এতে তথ্যমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হন।

তিনি বলেন, যিনি সত্যিকার অর্থে রোগাক্রান্ত এবং দুস্থ- তাকেই সরকারের সহায়তা দেওয়া হচ্ছে এবং আমার ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকেও সহায়তা দিয়ে যাচ্ছি। সেটির ক্ষেত্রেও কে কোন দলের তা কখনো দেখিনি। এটিই হচ্ছে আমাদের দলের নীতি।

এ সমস্ত কারণে আমাদের দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটি অনেকে স্বীকার করতে চান না। তাই যারা এই ধরনের সহায়তা পাচ্ছেন তাদের অনুরোধ জানাব, আপনারা যে সহায়তা পাচ্ছেন তা যেন সবার মাঝে প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার।

ড. হাছান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের আওতায় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যারা ক্যান্সারসহ নানা জঠিল রোগে আক্রান্ত তাদেরকে সহায়তা প্রদান করে আসছেন। এই ধরনের সহায়তা অতীতে কোনো সরকারের সময় করা হয়নি। এত ব্যাপক সংখ্যক মানুষকে সহায়তা কেউ আগে দেইনি। খেলাধুলার উন্নয়নের জন্যও নানা পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি (প্রধানমন্ত্রী)।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস অর্জন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই এসেছে। তিনি একজন ক্রীড়ামোদি সরকারপ্রধান বিধায় আমাদের যুব ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের নারী ফুটবল দল পাকিস্তানসহ আরও অনেককে হারিয়েছে। আমাদের ক্রিকেট দলও পৃথিবীর সমস্ত ক্রিকেট শক্তিকে হারিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার উন্নয়নে প্রতি বছর ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান, ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৭৯ জনকে সুদমুক্ত ঋণ এবং ২৮ জন ক্যান্সার ও জটিল রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

ShareTweetShare

আরও পড়ুন

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা
রাজনীতি

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
চট্টগ্রাম

চট্টগ্রাম নগর কমিটি পুনর্বহাল রাখায় ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল
চট্টগ্রাম

হাটহাজারীর বিএনপি নেতা রিয়াদ উদ্দিনের বাবার ইন্তেকাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.