• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

পীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর অপচেষ্টা ব্যর্থ: তথ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৬ ২০২১, ২২:৩৯ অপরাহ্ণ
অ- অ+
পীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর অপচেষ্টা ব্যর্থ: তথ্যমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পীরেগঞ্জের ঘটনায় ষড়যন্ত্রকারীরা ছাত্রলীগকে জড়ানোর যে অপচেষ্টা করেছে তা ব্যর্থ হয়েছে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন ও আদিবা আঞ্জুম মিতা, রাজশাহীর ডেপুটি কমিশনার আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি নওশের আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগের অপরাধে গ্রেপ্তারকৃতদের মধ্যে মো: সৈকত মন্ডল যাকে নানা অপকর্মের কারণে ছাত্রলীগ থেকে অনেক আগে বের করে দেয়া হয়েছে, তাকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সদস্য বলে অপপ্রচার চালানো হয়েছে।’

রংপুর মহানগর ছাত্রলীগ এবিষয়ে একটি বিবৃতি দিয়েছে বলেন মন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, ‘বিবৃতিতে তারা বলেছে, সে একজন অনুপ্রবেশকারী ছিলো এবং সে কোনো না কোনোভাবে একটা বিভাগের একেবারে সর্বনিম্ন পর্যায়ের কমিটিতে তার নাম ছিলো পরে তাকে বের করে দেয়া হয়েছে। যাকে আগেই ছাত্রলীগ থেকে বের করে দেয়া হয়েছে, সে যখন কোনো অপকর্ম করে, তখন সে দায় কখনো ছাত্রলীগের ওপর দেয়া যায় না।’

‘ছাত্রলীগের বিরুদ্ধে সব সময় একটি বিরূপ প্রচারণা চালানো হতে দেখা যায়’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দুর্নীতি খোঁজার নামে বা কোনো কিছুর গন্ধ পাওয়া যায় কি না, সেভাবেও ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হয়। কিন্তু এটি পরিষ্কার যে, পীরগঞ্জের ক্ষেত্রে কোনোভাবেই ছাত্রলীগকে দোষারোপ করার সুযোগ নেই।’

এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘লন্ডনে বসে ষড়যন্ত্র করার কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বাংলাদেশে দুর্গাপূজাকে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে পূজামন্ডপে যে কোরআন শরীফ রেখে এসেছিল, সে কারো ফরমায়েশে এ অপকর্ম করেছে। এবং এই ঘটনার পর ভিডিও করা হয়েছে এবং সেটি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সারাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেয়া হয়েছে, নানা ধরণের পোস্ট দেয়া হয়েছে। উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে শান্তি-সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। কারা এর পেছনে আছে সহসাই বের হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এটি খুবই স্পষ্ট যে কারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে। সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি-জামাত এবং ধর্মান্ধ উগ্রগোষ্ঠী। অপরাধীদের যারা প্ররোচনা দিয়েছে, তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা করেছে, হিন্দু ধর্মকেও অবমাননা করেছে, একইসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।’

এদিন সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের রাজশাহী উপকেন্দ্র পরিদর্শন করেন এবং আগামী সংসদ নির্বাচনের আগেই সেখানে বিটিভি’র পুর্ণাঙ্গ স্টেশন স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন এসময় উপস্থিত ছিলেন। পরে ড. হাছান মাহমুদ বিটিভি উপকেন্দ্রের চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন।

ShareTweetShare

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়
রাজনীতি

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন
রাজনীতি

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

ঘাসফুলের ৪৪তম এজিএমে নিরাপদ খাদ্য ও তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.