• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

যারা পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তাদের আমরা দেখে নেব: নওফেল

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: অক্টোবর ২০ ২০২১, ২২:৩৬ অপরাহ্ণ
অ- অ+
যারা পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তাদের আমরা দেখে নেব: নওফেল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যারা পূজামণ্ডপে আক্রমণ করেছে তাদের কেউ রেহাই পাবে না। যারা পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তাদের আমরা দেখে নেব।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নন্দনকাননে ‘চট্টগ্রাম বৌদ্ধ বিহারে’ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসবের উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবে সমবেতদের উদ্দেশে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং ধর্মে-ধর্মে সম্প্রীতি ও শান্তির জন্য আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। আজ বাংলাদেশ সারাবিশ্বে একটি উদাহরণ হয়ে থাকবে।

আজ একইদিনে আমরা তিন সম্প্রদায় তিনটি ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। আজ আমরা মুসলমান সম্প্রদায় ঈদে মিলাদুন্নবী পালন করেছি, বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা ও হিন্দু সম্প্রদায় লক্ষ্মী পূজা করছে। এভাবে বাংলাদেশ সকল ধর্মের সম্মিলন ও উৎসবের জায়গা হিসেবে পরিচিত হবে।’

‘যারা এই বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে চায়, ষড়যন্ত্র করে, যারা বিগত কয়েকদিন ধরে সনাতন ধর্মের দুর্গাপূজার মণ্ডপে আক্রমণ করেছে, যারা সারা বাংলাদেশে এই আক্রমণ করে দ্বীনে ইসলামকে কলঙ্কিত করেছে এবং সনাতন ধর্মের ভাইবোনদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, তাদের আমরা চিহ্নিত করেছি এবং এরা কেউ রেহাই পাবে না, এই অঙ্গীকার আমরা করছি।’

সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করে নওফেল বলেন, ‘সারা বাংলাদেশে পুলিশ ভাইয়েরা তৎপর থেকে আক্রমণকারীদের অনেককে গ্রেফতার করেছে।

১৭ কোটি মানুষের দেশে মাত্র আড়াই লাখ পুলিশ দিয়ে যে নিরাপত্তা আমরা দিতে পারছি, এর চেয়ে বেশি নিরাপত্তা আমরা দেব। দলের নেতাকর্মীদের সবাইকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, নবীপ্রেমে উজ্জীবীত হয়ে এলাকায়-এলাকায় সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে।’

তিনি বলেন, ‘এই বাংলাদেশকে আমরা অসাম্প্রদায়িক, স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ হিসেবে, বঙ্গবন্ধুর বাংলাদেশ হিসেবে, শেখ হাসিনার সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। ১৯৭১ সালে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে জন্য আমরা যুদ্ধ করেছি। পরিস্থিতি যারা ঘোলাটে করেছে, তাদের আমরা দেখে নেব। তাদের বিরুদ্ধে আমরা সবাই মাঠে নেমেছি। তাদের কেউ রেহাই পাবে না।’

প্রবারণা পূর্ণিমার ফানুস উড়ানো নিয়ে নন্দনকানন বৌদ্ধবিহারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ধর্মাবলম্বী নারীপুরুষ ফানুস উৎসবে অংশ নিতে সেখানে হাজির হন। ফানুসের গায়ে ছিল, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’- এমন শ্লোগানসহ শান্তি ও সম্প্রীতির বিভিন্ন বার্তা।

এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল থেকেই পূণ্যার্থীদের আগমনে মুখর হয়ে উঠে নগরীর বৌদ্ধমন্দিরগুলো। এদিন সকাল থেকেই নানা উৎসবে মেতে উঠেন তারা। কৃপালাভের আশায় ভক্তিভরে গৌতম বুদ্ধের চরণে মঙ্গলপ্রদীপও প্রজ্জ্বলন করেন হাজারো নারীপুরুষ।

এছাড়া দিনভর পঞ্চশীল, অষ্টশীল, পূজা, ধর্মীয় আলোচনা, পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময়, আহার-বিনোদনের পর সন্ধ্যায় আনন্দমুখর পরিবেশে ফানুস উড়িয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। এই ফানুস উৎসব উপভোগ করতে নগরীর বৌদ্ধবিহারগুলোতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় জমে যায়।

ShareTweetShare

আরও পড়ুন

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়
রাজনীতি

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান
রাজনীতি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম
চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন
রাজনীতি

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার
রাজনীতি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের বই উপহার

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ
রাজনীতি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.